মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেড় শতাব্দীর ঐতিহ্য নিয়ে ২২ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার দিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬ পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’, ঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জিসাদ-অনিক কক্সবাজারের রিসোর্টে আগুনে যশোরের একই পরিবারের ৪ জন নিহত

যশোরে ২৫ সনাতন বাড়িতে আগুনের ভিডিওটি ভুয়া: মিরাজুল ইসলাম

যশোর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ মোট ভিউ

যশোরের মণিরামপুরে সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ভুয়া বলে জানিয়েছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সঙ্গে প্রচারিত তথ্যের বাস্তব কোনো মিল নেই। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ও ভিডিও ছড়িয়ে যশোরের সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তিনি বলেন, যশোরে বিভিন্ন ধর্মের মানুষের দীর্ঘদিনের শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি রয়েছে। এ পরিবেশ বিনষ্ট করতে গুজব বা অপপ্রচার চালানো হলে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ভিডিও বা তথ্য যাচাই ছাড়া প্রচার না করার আহ্বান জানিয়েছে।

এদিকে, একটি ফ্যাক্টচেকেও ভিডিওটির সঙ্গে যশোরের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। ফ্যাক্টচেক অনুযায়ী, ভিডিওটি রাঙামাটির লংগদুতে গত ৩ আগস্টের একটি অগ্নিকাণ্ডের দৃশ্য; সেখানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার কথা জানানো হয়েছিল।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital