মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নাটোরের বড়াইগ্রাম মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে নতুন দেশ গড়ার আহ্বান প্রতিমন্ত্রীর দেড় শতাব্দীর ঐতিহ্য নিয়ে ২২ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার দিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬ পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’, ঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার

প্রেসক্লাব যশোর নির্বাচন: সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক নূর ইসলাম

যশোর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ মোট ভিউ

প্রেসক্লাব যশোরের সভাপতি পদে জাহিদ হাসান টুকুন পুনর্নির্বাচিত হয়েছেন। নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নূর ইসলাম। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত প্রেসক্লাব যশোরের কার্যালয়ে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে জাহিদ হোসেন টুকুন পেয়েছেন ৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফকির শওকত পেয়েছেন ৪৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে নূর ইসলাম ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে ওহাবুজ্জামান ঝন্টু ৪১ ভোট ও জুয়েল মৃধা পেয়েছেন ২৯ ভোট।

ক্রীড়া-সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে দেওয়ান মোর্শেদ আলম ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান সাইফ পেয়েছেন ৫২ ভোট।

এদিকে সদস্য পদে ৮ জন প্রার্থীর মধ্যে ৬ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন, শহিদ জয় ৯৬, রফিকুল ইসলাম ৯২, মুর্শিদুল আজিম হিরু ৭৯, গালিব হাসান পিল্টু ৮১, এস এম সোহেল ৬২ ও তৌহিদ জামান ৫৯ ভোট।

এ পদে আব্দুল ওয়াহাব মুকুল ৪৮ ও সফিক সায়ীদ ৫৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

এছাড়া নির্বাচনে সহ-সভাপতি পদে আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে তহিদ মনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য ছিলেন সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম এবং সদস্য অ্যাডভোকেট হাজি আনিছুর রহমান মুকুল।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital