মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬ পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’, ঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জিসাদ-অনিক কক্সবাজারের রিসোর্টে আগুনে যশোরের একই পরিবারের ৪ জন নিহত ভারতের গোয়ালিয়রে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের ফটকে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ২৭১ রান তাড়া করতে নেমে ১৭২ রানেই অলআউট, জিম্বাবুয়ের বিপক্ষে বড় হার টাইগারদের

সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে’ রামানন্দ খাজুরার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আরিফ

সিংড়া (নাটোর) প্রতিনিধি: আশরাফুল সরদার
  • প্রকাশের সময়: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ মোট ভিউ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলার ১২ নম্বর রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আরিফুল ইসলাম আরিফকে নিয়ে সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের (SSPC) উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আরিফুল ইসলাম আরিফ। এ সময় তিনি রামানন্দ খাজুরা ইউনিয়নের উন্নয়ন, সুশাসন, নাগরিক সেবা ও জনসম্পৃক্ততা নিয়ে তাঁর পরিকল্পনা ও ভাবনা তুলে ধরেন।

অনুষ্ঠানে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর উন্নয়ন ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা, নাগরিক অধিকার ও ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিয়ে মতামত তুলে ধরার উদ্যোগের কথা জানানো হয়। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত থেকে তাঁর বক্তব্য ও পরিকল্পনা শোনেন।

অনুষ্ঠানে মো. আরিফুল ইসলাম আরিফের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের দায়িত্বের কথাও তুলে ধরা হয়। তিনি সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক যুব আহ্বায়ক, সাবেক নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা, সাবেক উপজেলা বিএনপির সদস্য এবং সাবেক কৃষক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে অনুষ্ঠানে জানানো হয়। তিনি ১২ নম্বর রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।

অনুষ্ঠানটি সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের ‘সিংড়া নিউজ’ ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এতে রামানন্দ খাজুরা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে সম্ভাব্য প্রার্থীর বক্তব্য ও পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের মতামত ও প্রত্যাশার বিষয়টিও গুরুত্ব পায়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুকুল হোসেন। উপস্থাপনা করেন ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজীদ ইসলাম জয়।

এ সময় উপস্থিত ছিলেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সহ-সভাপতি বাবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল সরদার এবং সাংবাদিক ফয়সাল আহমেদ জনি, আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ।

আয়োজকরা জানান, ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’ অনুষ্ঠানের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের জনগণের মুখোমুখি করার পাশাপাশি তাঁদের উন্নয়ন পরিকল্পনা, ভবিষ্যৎ ভাবনা, অঙ্গীকার ও জনসম্পৃক্ততার বিষয়গুলো তুলে ধরা হবে। এর আগে চামারীসহ উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ ধরনের আয়োজন করা হয়েছে।

সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুকুল হোসেন জানান, পর্যায়ক্রমে সিংড়া পৌরসভাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে এ অনুষ্ঠান আয়োজন করা হবে। এর মাধ্যমে সম্ভাব্য জনপ্রতিনিধি প্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হবে এবং প্রার্থীদের পরিকল্পনা ও বক্তব্য সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে।

আয়োজকরা আরও জানান, কোনো প্রার্থীকে বিশেষভাবে প্রচার না করে সমান সুযোগ ও বস্তুনিষ্ঠতার ভিত্তিতে সম্ভাব্য প্রার্থীদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করা হবে।

‘সত্যের পথে সাংবাদিকতার শক্তি’—এই স্লোগানকে সামনে রেখে জনস্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে নির্বাচনী পরিবেশে জনগণের মতামত ও সম্ভাব্য প্রার্থীদের বক্তব্য তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছে সিংড়া স্মার্ট প্রেস ক্লাব।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital