মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬ পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’, ঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জিসাদ-অনিক কক্সবাজারের রিসোর্টে আগুনে যশোরের একই পরিবারের ৪ জন নিহত ভারতের গোয়ালিয়রে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের ফটকে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ২৭১ রান তাড়া করতে নেমে ১৭২ রানেই অলআউট, জিম্বাবুয়ের বিপক্ষে বড় হার টাইগারদের

দুবাইয়ের শাসক পরিবারের জ্যেষ্ঠ সদস্য শেখ আহমেদ আর নেই, ১০ দিনের শোক ঘোষণা

সংবাদ শিরোনাম ডেস্ক:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ মোট ভিউ

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ছোট ভাই শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দুবাইয়ের শাসক পরিবারের অন্যতম জ্যেষ্ঠ সদস্য শেখ আহমেদ বিন রাশিদ আল মাকতুম। সোমবার (২১ সেপ্টেম্বর) ৭৬ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে দুবাইয়ে ১০ দিনের সরকারি শোক ঘোষণা করা হয়েছে। এ সময় সরকারি ভবনগুলোতে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

দুবাইয়ের শাসকের দপ্তর এক বিবৃতিতে শেখ আহমেদের মৃত্যুর খবর জানায়। তিনি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের ভাই।

শেখ আহমেদ ছিলেন প্রয়াত শেখ রাশিদ বিন সাঈদ আল মাকতুমের সন্তান। শেখ রাশিদ ১৯৫৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দুবাই শাসন করেন। তার সময়ে দুবাইয়ের আধুনিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তিগুলো গড়ে ওঠে।

দীর্ঘ কর্মজীবনে শেখ আহমেদ দুবাইয়ের নিরাপত্তা, ক্রীড়া ও ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন। তিনি দুবাই পুলিশ ও পাবলিক সিকিউরিটির ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন। ব্যবসায়িক ক্ষেত্রেও তার ভূমিকা ছিল। এআরএম হোল্ডিংয়ের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আল ওয়াসল স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন তিনি।

দুবাইয়ের ঘোড়দৌড়ের জগতেও শেখ আহমেদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। জেবেল আলি রেসকোর্সের প্রতিষ্ঠার সঙ্গে তার নাম জড়িয়ে রয়েছে। ১৯৯১ সালে সেখানে প্রথম রেসিং মৌসুম শুরু হয়। জেবেল আলি স্টেবলসের সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি।

ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি তার ভাইয়ের জন্য আল্লাহর রহমত কামনা করেন এবং তাকে স্মরণ করেন।

শেখ আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানও। একই সঙ্গে দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম তার চাচার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

দুবাইয়ের শাসকের দপ্তরের ঘোষণায় বলা হয়েছে, সোমবার থেকে শুরু হওয়া ১০ দিনের শোক চলাকালে সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital