মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬ পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’, ঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জিসাদ-অনিক কক্সবাজারের রিসোর্টে আগুনে যশোরের একই পরিবারের ৪ জন নিহত ভারতের গোয়ালিয়রে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের ফটকে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ২৭১ রান তাড়া করতে নেমে ১৭২ রানেই অলআউট, জিম্বাবুয়ের বিপক্ষে বড় হার টাইগারদের

সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে’ হাতিয়ান্দহের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হেলাল

সিংড়া (নাটোর) প্রতিনিধি: আশরাফুল সরদার
  • প্রকাশের সময়: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ মোট ভিউ

সামাজিক বিচার প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা নিয়ে ৬ নং হাতিয়ান্দহ ইউনিয়নকে এগিয়ে নিতে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জনাব শাহ মোঃ কায়ছার হায়দার (হেলাল)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সিংড়ার বড় সাঐল বাজারে ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে সিংড়া স্মার্ট প্রেস ক্লাব (SSPC)।

শাহ মোঃ কায়ছার হায়দার (হেলাল) তিনি সাবেক অধ্যক্ষ ভারপ্রাপ্ত চামারী ডিগ্রি কলেজ। সিংড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, ৬ নং হাতিয়ান্দহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে সিংড়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য। গত সংসদ নির্বাচন পরিচালনা কমিটিতে তিনি কনভেনার/আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শাহ মোঃ কায়ছার হায়দার (হেলাল) বলেন, ইউনিয়নের উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। সবার মতামত ও সহযোগিতার ভিত্তিতে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে তিনি কাজ করতে চান।

অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, সাধারণ জনগণ ও নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকরা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর কাছে ইউনিয়নের উন্নয়ন, কর্মসংস্থান, নাগরিক সেবা, সামাজিক সমস্যা, সুশাসন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচিত হলে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’ সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের একটি উদ্যোগ। এ আয়োজনে সম্ভাব্য প্রার্থীরা এলাকার উন্নয়ন, সুশাসন, নাগরিক অধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হচ্ছেন।

অনুষ্ঠানে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

স্লোগান: ‘সত্যের পথে সাংবাদিকতার শক্তি’

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital