মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬ পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’, ঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জিসাদ-অনিক কক্সবাজারের রিসোর্টে আগুনে যশোরের একই পরিবারের ৪ জন নিহত ভারতের গোয়ালিয়রে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের ফটকে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ২৭১ রান তাড়া করতে নেমে ১৭২ রানেই অলআউট, জিম্বাবুয়ের বিপক্ষে বড় হার টাইগারদের

সিংড়া স্মার্ট প্রেসক্লাবের মাসিক মিটিং অনুষ্ঠিত

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ মোট ভিউ

সাংবাদিকতার মানোন্নয়ন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’ কার্যক্রম অব্যাহত রাখা, স্থানীয় সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ বলেন, “সাংবাদিকদের ঐক্য ও দায়িত্বশীলতার মাধ্যমে এলাকার মানুষের কথা আরও শক্তভাবে তুলে ধরতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”

সাধারণ সম্পাদক মুকুল হোসেন বলেন, “সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্থানীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিরপেক্ষভাবে তুলে ধরার মাধ্যমে মানুষের পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য।”

সভায় ক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকরা সত্য, সাহস ও দায়িত্বশীলতার সঙ্গে সমাজের অসঙ্গতি তুলে ধরে জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital