মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬ পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’, ঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জিসাদ-অনিক কক্সবাজারের রিসোর্টে আগুনে যশোরের একই পরিবারের ৪ জন নিহত ভারতের গোয়ালিয়রে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের ফটকে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ২৭১ রান তাড়া করতে নেমে ১৭২ রানেই অলআউট, জিম্বাবুয়ের বিপক্ষে বড় হার টাইগারদের

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই

সংবাদ শিরোনাম ডেস্ক:
  • প্রকাশের সময়: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ মোট ভিউ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।

পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি।

মালয়েশিয়ার চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতের অন্যতম পরিচিত ব্যক্তিত্ব ছিলেন সিতি হাসমাহ। তিনি দেশটির প্রথমদিকের মালয় নারী চিকিৎসকদের একজন। সিঙ্গাপুরের কিং এডওয়ার্ড সপ্তম কলেজ অব মেডিসিনে পড়াশোনা শেষে চিকিৎসা, জনস্বাস্থ্য ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘ কর্মজীবন কাটান তিনি। গ্রামীণ স্বাস্থ্যসেবা এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

১৯৫৬ সালে মাহাথির মোহাম্মদের সঙ্গে তার বিয়ে হয়। মাহাথিরের দুই দফা প্রধানমন্ত্রিত্বের সময় তিনি দেশটির ফার্স্ট লেডি হিসেবে জনপরিসরে সক্রিয় ছিলেন। জনকল্যাণমূলক নানা কর্মকাণ্ডের পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা ও সামাজিক উদ্যোগেও যুক্ত ছিলেন।

১৯২৬ সালের ১২ জুলাই জন্ম নেওয়া সিতি হাসমাহ গত জুলাইয়ে ১০০ বছরে পা দেন। মৃত্যুর সময় তিনি স্বামী মাহাথির মোহাম্মদ ও সাত সন্তান রেখে গেছেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital