মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেড় শতাব্দীর ঐতিহ্য নিয়ে ২২ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার দিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬ পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’, ঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জিসাদ-অনিক কক্সবাজারের রিসোর্টে আগুনে যশোরের একই পরিবারের ৪ জন নিহত

ডেঙ্গু সচেতনতায় যশোরে জামায়াত নেতাকর্মীদের লিফলেট বিতরণ ও র‍্যালি

যশোর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২৮ মোট ভিউ

যশোরে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন, সচেতনতামূলক র‍্যালি এবং লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার বেলা সাড়ে ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ডেঙ্গুর প্রকোপ ও সার্বিক স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার প্রতিবাদসহ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যানার-প্ল্যাকার্ড হাতে রাজপথে নামেন জেলা জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এসময় আয়োজিত মানববন্ধনে দলটির নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নিত্যপণ্যের উর্ধ্বগতি এবং স্বাস্থ্য খাতের নানা অনিয়ম নিয়ে বক্তব্য রাখেন।

বক্তারা আরও অভিযোগ করেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং জ্বালানি খাতের ব্যর্থতা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এ সময় স্বাস্থ্যখাত ও দেশ পরিচালনায় বাস্তবসম্মত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশ ও মানববন্ধন শেষে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‍্যালিটি যশোর জেলা আইনজীবী ভবনের সামনে গিয়ে শেষ হয়। পথিমধ্যে পথচারী ও স্থানীয়দের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন দলটির নেতা-কর্মীরা।

​কর্মসূচিতে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, মনিরুল ইসলাম ও প্রচার সম্পাদক শাহাবুদ্দিনসহ স্থানীয় অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital