যশোরের চৌগাছায় পিকআপের ধাক্কায় জুবায়ের হোসেন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই স্কুলছাত্র আহত হয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের ফাসতলা এলাকায় এ হতাহতের ঘটে।
নিহত জুবায়ের চৌগাছা উপজেলার চাঁদপাড়া গ্রামের আলীম দাফাদারের ছেলে। আহতরা একই গ্রামের জাহিদুল ইসলামের ছলে লিখন ও অসিমের ছেলে ফাহিম। তারা সবাই চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তিন বন্ধু মোটরসাইকেলে করে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ফাসতলা এলাকায় পৌঁছালে মহেশপুর থেকে আসা একটি পিকআপ তাদের মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন।