মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬ পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’, ঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জিসাদ-অনিক কক্সবাজারের রিসোর্টে আগুনে যশোরের একই পরিবারের ৪ জন নিহত ভারতের গোয়ালিয়রে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের ফটকে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ২৭১ রান তাড়া করতে নেমে ১৭২ রানেই অলআউট, জিম্বাবুয়ের বিপক্ষে বড় হার টাইগারদের

দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পূজা কমিটির সঙ্গে বিএনপির মতবিনিময় সভা

যশোর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১২ মোট ভিউ

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে যশোর নগর ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ। সভায় প্রায় ৩০০ থেকে ৩২০ জন নেতাকর্মী, পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন এবং যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার হকসহ বিএনপি ও পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যশোর জেলায় শারদীয় দুর্গাপূজা সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। বাংলাদেশে ধর্মের ভিত্তিতে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়।

তিনি আরও বলেন, একাত্তরের পরাজিত শক্তি ও চব্বিশের পলায়নকারী শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কোনোভাবেই তাদের এ ধরনের কর্মকাণ্ড সফল হতে দেওয়া হবে না। এ পরিস্থিতি মোকাবিলায় বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে সচেষ্ট থাকতে হবে। শারদীয় দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে উদযাপিত হয়, সে লক্ষ্যে সরকার ও বিএনপির নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন বলেও তিনি উল্লেখ করেন।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, বর্তমান সরকার পূজা উদযাপন পরিষদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এ জন্য তিনি সরকারকে ধন্যবাদ জানান। আসন্ন দুর্গাপূজা সুন্দরভাবে উদযাপনের জন্য সবাই সতর্ক রয়েছেন বলেও তিনি জানান।

যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকার, প্রশাসন ও রাজনৈতিক দল বিএনপি সর্বাত্মক সহযোগিতা করছে, যা অত্যন্ত ইতিবাচক। এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital