মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেড় শতাব্দীর ঐতিহ্য নিয়ে ২২ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার দিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬ পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’, ঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জিসাদ-অনিক কক্সবাজারের রিসোর্টে আগুনে যশোরের একই পরিবারের ৪ জন নিহত

শান্তিতে নোবেল পেলেন নাভানেথেম ‘নাভি’ পিল্লাই

সংবাদ শিরোনাম ডেস্ক:
  • প্রকাশের সময়: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১৫ মোট ভিউ

শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের জন্য চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক বিচারক নাভানেথেম ‘নাভি’ পিল্লাই। বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক আইনের শাসন সমুন্নত রাখতে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

নোবেল কমিটি জানিয়েছে, সর্বজনীন আইনি নীতির প্রতি অঙ্গীকার ও দৃঢ় নৈতিক অবস্থান পিল্লাইয়ের দীর্ঘ কর্মজীবনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।

বাংলাদেশ সময় শুক্রবার (৮ অক্টোবর) বিকালে নরওয়ের অসলোতে এই পুরস্কার ঘোষণা করা হয়। নোবেল প্রাইসের ওয়েবসাইটে বলা হয়েছে, বর্ণবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করা নেলসন ম্যান্ডেলাসহ অন্যদের পক্ষে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে পিল্লাইয়ের দীর্ঘ কর্মজীবনের শুরু হয়। পরে তিনি গুরুত্বপূর্ণ কয়েকটি আন্তর্জাতিক মামলায় বিচারকের দায়িত্ব পালন করেন।

নাভি পিল্লাই বিভিন্ন রাষ্ট্র ও জাতীয় নেতাদের জবাবদিহির আওতায় এনেছেন। সহিংসতা ও সংঘাতের শিকার মানুষের মধ্যে আশার সঞ্চার করেছেন। দায়িত্ব পালনকালে তিনি বারবার আইনের শাসন মেনে চলার ক্ষেত্রে ব্যক্তি ও রাষ্ট্রের দায়িত্বের ওপর গুরুত্ব দিয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital