মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগরে গোল্ডেন লাইন পরিবহনের ধাক্কায় ফাহিম নামের প্রথম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে।
নিহত ফাহিম রাজনগর গ্রামের বেলেপাড়া এলাকার ইসাহাক হোসেনের ছেলে ও রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র।
সোমবার (১২ অক্টোবর) বেলা শোয়া একটার দিকে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, স্কুল ছুটি শেষে নিহত ফাহিম রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুতগতির গোল্ডেন লাইনের একটি ঢাকাগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।
এঘটনায় তাৎক্ষণিকভাবে বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা অবরোধ করে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন।
মেহেরপুর পুলিশ সুপার আলী হায়দার ঘটনাস্থলে এসে সুষ্ঠু বিচার, রাস্তায় দুটি গতিরোধক নির্মাণ ও ময়নাতদন্ত না করার আশ্বাস দিলে মেহেেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।
রাজনগর সরকারি