মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬ পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’, ঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জিসাদ-অনিক কক্সবাজারের রিসোর্টে আগুনে যশোরের একই পরিবারের ৪ জন নিহত ভারতের গোয়ালিয়রে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের ফটকে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ২৭১ রান তাড়া করতে নেমে ১৭২ রানেই অলআউট, জিম্বাবুয়ের বিপক্ষে বড় হার টাইগারদের

সিংড়ায় দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক সভা, ৯৮ মণ্ডপে নিরাপত্তার পরিকল্পনা

সিংড়া (নাটোর) প্রতিনিধি: আশরাফুল সরদার
  • প্রকাশের সময়: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৫ মোট ভিউ

নাটোরের সিংড়ায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সিংড়া পৌরসভার সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। সভায় উপজেলার ৯৮টি পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরি8স্থিতি নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, এ বছর সিংড়া উপজেলায় ৯৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হবে। প্রতিটি পূজামণ্ডপে চারজন পুরুষ ও দুজন নারী আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পুলিশি উপস্থিতি ও টহলের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের জন্য প্রশাসনের প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদ্‌যাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম পূজামণ্ডপের নিরাপত্তা, পুলিশি টহল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে পুলিশের প্রস্তুতির কথা তুলে ধরেন। দুর্গোৎসব চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করার বিষয়েও আলোচনা হয়।

সভায় উপস্থিত রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার ওপর গুরুত্ব দেন। এ সময় ছাত্রদলের নেতারা পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করার আশ্বাস দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন সিংড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ শামীম হোসেন, আনসার-ভিডিপির প্রতিনিধি, সিংড়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার, উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যক্ষ শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সদস্য বজলার রহমান বাচ্চু ও রফিকুল ইসলাম বুলেট, পৌর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন শাখা, পৌর বিএনপির সদস্য ও সাবেক কমিশনার মইদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মিন্টু এবং পৌর ছাত্রদলের সদস্যসচিব উৎপল কুমার।

এ ছাড়া সিংড়া উপজেলা শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির সভাপতি চাঁন মহন সরদার ও সাধারণ সম্পাদক তাপস সরকার উপস্থিত ছিলেন।

গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া স্মার্ট প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজিদ ইসলাম জয়, সংবাদকর্মী ফয়সাল আহমেদ জনি ও মামুন আলীসহ অন্যরা।

সভায় দুর্গাপূজা চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মাদকের ব্যবহার ও বিস্তার রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital