মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬ পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’, ঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জিসাদ-অনিক কক্সবাজারের রিসোর্টে আগুনে যশোরের একই পরিবারের ৪ জন নিহত ভারতের গোয়ালিয়রে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের ফটকে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ২৭১ রান তাড়া করতে নেমে ১৭২ রানেই অলআউট, জিম্বাবুয়ের বিপক্ষে বড় হার টাইগারদের

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আবারও ভোটার এলাকা পরিবর্তন বন্ধের ঘোষণা ইসির

সংবাদ শিরোনাম ডেস্ক:
  • প্রকাশের সময়: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৯ মোট ভিউ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামন রেখে আবারও ভোটার এলাকা পরিবর্তনের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন করা যাবে। শনিবার (১৭ অক্টোবর) এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা। ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা মাঠ কর্মকর্তাদের বাস্তবায়নের জন্য নির্দেশনাও দিয়েছে সংস্থাটি।

নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিল, ইস্যুকরণ এবং দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তিকরণ সংক্রান্তে বিস্তারিত সময়সূচি নির্বাচন কমিশন নির্ধারণ করেছেন।

আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ৩১ অক্টোবর। দাখিলকৃত আবেদনসমূহ ইস্যুকরণের শেষ তারিখ ৩ নভেম্বর। ভোটার স্থানান্তরের জন্য দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তির শেষ তারিখ ৫ নভেম্বর।

নির্দেশনায়, সময়সূচি অনুযায়ী স্থানান্তরের আবেদনসমূহ নিষ্পত্তিকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ কর্মকর্তাদের বলা হয়েছে।

এর আগে, গত ১০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছিল সংস্থাটি। পরে স্থানীয় নির্বাচন পিছিয়ে যাওয়া ভোটার স্থানান্তর কার্যক্রম চালু করে গত ২৩ সেপ্টেম্বর চিঠি জারি করে। এরপর আজ আবার এ কার্যক্রম বন্ধের ঘোষণা দিলো সংস্থাটি।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital