মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬ পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’, ঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জিসাদ-অনিক কক্সবাজারের রিসোর্টে আগুনে যশোরের একই পরিবারের ৪ জন নিহত ভারতের গোয়ালিয়রে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের ফটকে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ২৭১ রান তাড়া করতে নেমে ১৭২ রানেই অলআউট, জিম্বাবুয়ের বিপক্ষে বড় হার টাইগারদের

ভারতের গোয়ালিয়রে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের ফটকে ট্রাকের ধাক্কা, নিহত ১২

সংবাদ শিরোনাম ডেস্ক:
  • প্রকাশের সময়: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৯ মোট ভিউ

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের ফটকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে ১২ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) হিন্দুস্তান টাইমস জানায়, শনিবার গভীর রাতে অনিয়ন্ত্রিত ট্রাকটি রাস্তার পাশের প্রসাদের দোকান ও ভক্তদের পিষে দিয়ে মন্দিরের মূল ফটকে সজোরে ধাক্কা দেয়। বিকট আঘাতে ফটকের দেয়ালের এক অংশ ধসে পড়ে বেশ কয়েকজন ধসে পড়া ইট-পাথরের নিচে চাপা পড়েন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের সবাই গোয়ালিয়র ও পাশের বিভিন্ন জেলার বাসিন্দা।

ঘটনার প্রাথমিক তদন্ত শেষে গোয়ালিয়রের পুলিশ সুপার ধর্মবীর যাদব জানান, যান্ত্রিক ত্রুটির কারণেই চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

তিনি বলেন, দুর্গোৎসবের সপ্তমী উপলক্ষে শনিবার রাতে মন্দিরে প্রচুর ভক্তর ঢল নেমেছিল। বাড়তি ভিড়ের কারণে সেখানে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে পুলিশ। রাত দেড়টার দিকে চনোর দিক থেকে আসা একটি ধানবোঝাই ট্রাককে ব্যারিকেড দিয়ে পুলিশ থামানোর ইঙ্গিত দেয়। কিন্তু পাহাড়ি ঢালু রাস্তায় ট্রাকের ব্রেক বিকল হয়ে পড়ায় যানটি গতি সামলাতে না পেরে সরাসরি ফুটপাতের দোকান ও ভিড়ের ওপর উঠে যায়।

পুলিশ জানায়, এই মর্মান্তিক দুর্ঘটনায় পাঁচ-ছয়টি প্রসাদের দোকান চুরমার হয়ে যায় এবং সব মিলিয়ে ৪১ জন হতাহত হন। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে ধসে পড়া দেয়ালের নিচ থেকে চাপা পড়া ব্যক্তিদের বের করে আনেন। গোয়ালিয়রের জেলা কালেক্টর রুচিকা চৌহান জানিয়েছেন, রেড ক্রসের তহবিল থেকে আহতদের জরুরি চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital