মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬ পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’, ঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জিসাদ-অনিক কক্সবাজারের রিসোর্টে আগুনে যশোরের একই পরিবারের ৪ জন নিহত ভারতের গোয়ালিয়রে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের ফটকে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ২৭১ রান তাড়া করতে নেমে ১৭২ রানেই অলআউট, জিম্বাবুয়ের বিপক্ষে বড় হার টাইগারদের

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ

সংবাদ শিরোনাম ডেস্ক:
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩ মোট ভিউ

সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে পাঠানো হয়। এ সময় দুই প্রবাসীর শিরশ্চেদের প্রেক্ষাপট ও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য-প্রমাণ সরকারের কাছে লিখিতভাবে স্পষ্ট করার জন্য অনুরোধ জানানো হয়।

এর আগে শনিবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি জানান, মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে আগে থেকে কিছু জানানো হয়নি। তবে বিষয়টি জানার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য চেয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।

সৌদি আরবে ঘটে যাওয়া এই ঘটনাকে ‘আমাদের জন্য একটি বড় শিক্ষা’ হিসেবে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে—মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক বা ‘ব্যভিচার’মূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল। সৌদি ধর্মীয় আইন অনুযায়ী যা একটি গুরুতর ও মারাত্মক অপরাধ। সেই আইনি প্রক্রিয়াতেই ওখানকার আদালত তাদের মৃত্যুদণ্ডের রায় দেন।

তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক কাগজপত্র না পাওয়ায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষের জবাব পাওয়ার পরই প্রবাসীদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital