বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আফগানদের কাছে বড় হারে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেল টাইগাররা সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা হন নেতা’: স্পিকার ৩১ অক্টোবর ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে জামায়াতের লংমার্চ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মোংলা ও খুলনায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা পরিস্থিতির উন্নতি: সৌদি আরবের দুই রুটে ফিরছে বিমানের ফ্লাইট শার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, মোটরসাইকেল জব্দ ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন মহেশপুরে জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে ‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে বিপদে পড়তে হবে’: জামায়াত নেতা শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প

আফগানদের কাছে বড় হারে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেল টাইগাররা

সংবাদ শিরোনাম ডেস্ক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ০ মোট ভিউ

শারজাহতে জয় দিয়ে সিরিজ শেষ করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু আফগানিস্তানের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে সেই আশা পূরণ হলো না টাইগারদের। এই হারে কোনো জয় ছাড়াই ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় নিতে হলো বাংলাদেশকে। আফগানিস্তান চলে গেল ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু শুরুতেই খেই হারিয়ে ফেলে দলটি। নিয়মিত অধিনায়ক লিটন দাসের চোটে দলে সুযোগ পাওয়া পারভেজ হোসেন ইমন একা লড়াই চালিয়ে যান। তিনি ৯৬ বলে সর্বোচ্চ ৭০ রান করেন। তাকে ভালো সঙ্গ দিয়ে সাইফ হাসান করেন ৪১ রান। পঞ্চম উইকেটে এই দুজনের ৯৩ রানের জুটিটি ছাড়া আর কেউই সুবিধা করতে পারেননি। নাজমুল হোসেন শান্তর ১৫ রান ছাড়া বাকি আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি, এমনকি ৪ জন রান না করেই আউট হন। ফলে ৪২তম ওভারে ১৬০ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। আফগানিস্তানের রশিদ খান নেন ৪টি উইকেট।

১৬১ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৩৯ রানেই ২ উইকেট হারিয়েছিল আফগানরা। দুটি উইকেটই নেন পেসার তাসকিন আহমেদ। তবে এরপর রহমত শাহ ও হাশমতউল্লাহ শাহিদী মিলে আফগানিস্তানকে খুব সহজেই জয়ের বন্দরে নিয়ে যান। রহমত শাহ ৬৭ রানে এবং শাহিদী ৩৬ রানে অপরাজিত থাকেন। ৮৭ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে আফগানরা। বাংলাদেশের পক্ষে তাসকিন ২টি এবং মুস্তাফিজুর রহমান ১টি উইকেট পান।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital