বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গত ১৭ বছর দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি, রাজনৈতিক ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন’: স্পিকার ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩ আফগানদের কাছে বড় হারে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেল টাইগাররা সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা হন নেতা’: স্পিকার ৩১ অক্টোবর ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে জামায়াতের লংমার্চ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মোংলা ও খুলনায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা পরিস্থিতির উন্নতি: সৌদি আরবের দুই রুটে ফিরছে বিমানের ফ্লাইট শার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, মোটরসাইকেল জব্দ ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন মহেশপুরে জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে

গত ১৭ বছর দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি, রাজনৈতিক ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন’: স্পিকার

সংবাদ শিরোনাম ডেস্ক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ০ মোট ভিউ

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, তার রাজনৈতিক অভিজ্ঞতা অনুযায়ী, আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা দেখছেন না তিনি।
বৃহস্পতিবার সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করেছিল, যেখানে সৎ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব ছিল না। এ পরিস্থিতি থেকে উত্তরণে নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন।

তিনি বলেন, অনেকের অর্থসম্পদ না থাকলেও সমাজে তাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে। এসব ব্যক্তির নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। এ জন্য সাধারণ মানুষ যাতে সহজে নির্বাচনে অংশ নিতে পারেন, নির্বাচন কমিশনকে সে ধরনের কার্যকর পদ্ধতি প্রণয়ন করতে হবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার ওপর গুরুত্বারোপ করে স্পিকার বলেন, গত ১৭ বছরে দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি। তাই আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করা প্রয়োজন।

ভোলার প্রাকৃতিক গ্যাসের প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জেলাটিতে পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। দেশের বর্তমান গ্যাসের মজুতের সঙ্গে ভোলার মজুতের তুলনা করলে এখানে আরও গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, ভোলার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে গ্যাসের সংকটে রয়েছেন। স্থানীয় বাসিন্দাদের গ্যাস পাওয়ার ন্যায্য অধিকার রয়েছে। এ বিষয়ে তিনি জ্বালানি মন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান স্পিকার।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital