বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩ আফগানদের কাছে বড় হারে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেল টাইগাররা সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা হন নেতা’: স্পিকার ৩১ অক্টোবর ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে জামায়াতের লংমার্চ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মোংলা ও খুলনায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা পরিস্থিতির উন্নতি: সৌদি আরবের দুই রুটে ফিরছে বিমানের ফ্লাইট শার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, মোটরসাইকেল জব্দ ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন মহেশপুরে জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে ‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে বিপদে পড়তে হবে’: জামায়াত নেতা

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩

সংবাদ শিরোনাম ডেস্ক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ০ মোট ভিউ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার শাহনাজ বেগম (৫৫) ও জসিম উদ্দিনের ছেলে রিফাত হোসেন (২০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা রূপসীর দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হন আরও তিনজন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন।

ভুলতা হাইওয়ে থানার ইনচার্জ জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital