শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
পাবনায় ডিবি পুলিশের অভিযানে পিস্তল-রিভলবারসহ গ্রেপ্তার ৪, অস্ত্র ও গুলি উদ্ধার সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংস ও চামড়া জব্দ ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর মোংলা সফর ঘিরে উপকূলে পরিবর্তনের প্রত্যাশা নিরাপত্তাহীনতায় বিমান: ফের স্থগিত দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট সৌদি থেকে শুক্রবার দেশে আসছে হুতিদের হামলায় নিহত শাহেদের লাশ গত ১৭ বছর দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি, রাজনৈতিক ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন’: স্পিকার ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩ আফগানদের কাছে বড় হারে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেল টাইগাররা সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা হন নেতা’: স্পিকার

পাবনায় ডিবি পুলিশের অভিযানে পিস্তল-রিভলবারসহ গ্রেপ্তার ৪, অস্ত্র ও গুলি উদ্ধার

সংবাদ শিরোনাম ডেস্ক:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ০ মোট ভিউ

পাবনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চারটি দেশীয় ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার, ১০ রাউন্ড গুলি, দুটি কার্তুজ ও নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামের আলাল শেখ (৫২), আমিনপুর থানার ভাটিকয়া গ্রামের জনি কাজী (২৮), ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর গ্রামের জলিল মন্ডল (২৮) ও একই ইউনিয়নের মিরপুর গ্রামের বাবলু মন্ডল (২৬)।

সংবাদ সম্মেলনে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রকিবুল হাসান ইবনে রহমান জানান, বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুরে প্রথম অভিযান চালানো হয়। এ সময় দুটি ওয়ান শুটারগান, আট চেম্বারবিশিষ্ট একটি বিদেশি .২২ বোরের রিভলবার, ১০ রাউন্ড তাজা গুলি ও অস্ত্র বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় আলাল শেখ ও জনি কাজীকে গ্রেপ্তার করা হয়।

এরপর বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর এবং সুজানগর উপজেলার নাজিরগঞ্জ বাজার এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় আরও দুটি দেশীয় ওয়ান শুটারগান ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এসব ঘটনায় জলিল মন্ডল ও বাবলু মন্ডলকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় একজন পালিয়ে যান।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগেও অস্ত্র মামলা ছিল। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তার এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান ইবনে রহমান জানান, পৃথক দুই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital