রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের রূহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে মান্দায় অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ মাগুরা শ্রীপুরে বিজয়া দশমীর রাতে অতিরিক্ত মদ্যপানে ২ জনের মৃত্যু ওয়েস্ট ইন্ডিজ টেস্টের দল থেকে বাদ সৌম্য-খালেদ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা: ধান কাটার পরামর্শ সাইবার সতর্কতায় টানা দুই দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩০০ পর্যটক যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসা সামগ্রী বিতরণ বিজয়া দশমীতে জমে উঠল যশোরের ‘জামাই মেলা’ মুন্সী মেহেরুল্লাহ গবেষণায় আলো আরজুমান বানুকে সম্মাননা

যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসা সামগ্রী বিতরণ

যশোর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৫ মোট ভিউ

শোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রোগীদের জন্য ৪০ লাখ টাকার মেডিকেল সামগ্রী বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার দুপুরে স্থানীয় সার্কিট হাউজের মিলনায়তনে হাসপাতালের তত্বাবধায়ক ও সিভিল সার্জনের কাছে এসব চিকিৎসা সামগ্রী তুলে দেন তিনি।

চিকিৎসা সামগ্রী হাসপাতালে ভর্তি রোগীরা যেন সঠিকভাবে বিনামূল্য পায় সেই ব্যাপারে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন প্রতিমন্ত্রী।

হিউম্যান এ্যাপিল ইউএসএ’র সহযোগিতায় বিতরণকৃত চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে ব্যাথার ইনজেকশন, বয়স্কদের জন্য প্যাম্পাস, গ্লাভস, ক্যানোলা, চিকিৎসকদের পোশাকসহ ওটির কাজে ব্যবহৃত সামগ্রী।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ  সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হুসাইন শাফায়াত, সিভিল সার্জন মাসুদ রানাসহ স্বাস্থ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আড়াই শ’ শয্যার হাসপাতাল হলেও চিকিৎসা সেবা দেওয়া হয় ৫০০ শয্যা। বিপুল সংখ্যক ওষুধ ও চিকিৎসা সামগ্রী সংকটেও রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এই চিকিৎসা সামগ্রী পাওয়ার মধ্যে দিয়ে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত হবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital