শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংস ও চামড়া জব্দ ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর মোংলা সফর ঘিরে উপকূলে পরিবর্তনের প্রত্যাশা নিরাপত্তাহীনতায় বিমান: ফের স্থগিত দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট সৌদি থেকে শুক্রবার দেশে আসছে হুতিদের হামলায় নিহত শাহেদের লাশ গত ১৭ বছর দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি, রাজনৈতিক ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন’: স্পিকার ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩ আফগানদের কাছে বড় হারে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেল টাইগাররা সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা হন নেতা’: স্পিকার ৩১ অক্টোবর ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে জামায়াতের লংমার্চ

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংস ও চামড়া জব্দ

সংবাদ শিরোনাম ডেস্ক:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ০ মোট ভিউ

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে হরিণের গোশত, মাথা, পা ও চামড়া জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় অভিযানের বিষয়ে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন গণমাধ্যমকে অবহিত করেন।

সাব্বির আলম সুজন বলেন, ‘খুলনার কয়রা থানার গোলখালীর সিংয়ের বাঁধ সংলগ্ন এলাকায় ২২ অক্টোবর সকাল ৮টার দিকে কোস্টগার্ড স্টেশন কয়রা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৩ কেজি ৭০০ গ্রাম হরিণের গোশতসহ হরিণের চারটি পা, একটি মাথা ও একটি চামড়া জব্দ করা হয়। জব্দকৃত এসব আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।’

তিনি জানান, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital