বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে বিপদে পড়তে হবে’: জামায়াত নেতা শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প ‘পালিয়ে যাওয়া স্বৈরাচার ও ভ্রান্তি ছড়ানো চক্র এক হয়েছে’: প্রধানমন্ত্রী ‘মসজিদ-মন্দির রাজনীতির বাইরে রাখতে হবে, ধর্ম নিয়ে বিভেদ নয়’: প্রতিমন্ত্রী সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন নাটোরের বড়াইগ্রাম মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে নতুন দেশ গড়ার আহ্বান প্রতিমন্ত্রীর দেড় শতাব্দীর ঐতিহ্য নিয়ে ২২ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার দিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি

আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব নিয়ে হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৭১ মোট ভিউ

দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া–র ব্যাংক হিসাব তলবের ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কুমিল্লা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বুধবার (৪ মার্চ) রাত ৯টা ২২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে হাসনাত লেখেন, তলব করা হয়েছিল শুধু আসিফ মাহমুদকে। তিনি নিজের পাশাপাশি পরিবারের চার সদস্যের মোট নয়টি ব্যাংক হিসাবের স্টেটমেন্ট প্রকাশ করেছেন।

তিনি আরও দাবি করেন, সরকার পরিবর্তনের পর চাইলে আসিফ মাহমুদরা ‘সেফ এক্সিট’ নিয়ে বিদেশে চলে যেতে পারতেন। কিন্তু তারা আইন মেনে নিজেদের ও পরিবারের ব্যাংক হিসাবের বিবরণ জনসমক্ষে এনেছেন। তার ভাষ্য অনুযায়ী, দুর্নীতির যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো শেষ পর্যন্ত প্রমাণিত হবে না।

স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। ১২ মিনিটের মধ্যে এতে ৩৪ হাজারের বেশি রিয়েকশন পড়ে। পাশাপাশি হাজারের বেশি মন্তব্য এবং প্রায় পাঁচ শতাধিক শেয়ার হয়।

উল্লেখ্য, একই দিন সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital