বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

বাংলাদেশের যুবাদের উড়িয়ে দিয়ে ফাইনালে পাকিস্তান

মো:পায়েল
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ মোট ভিউ

বাংলাদেশের কপালে প্রথম ইনিংস শেষেই একপ্রকার হার লেখা হয়ে যায়! ২৭ ওভারে নেমে আসা ম্যাচে ১২১ রান করে অলআউট হয় আজিজুল হক তামিম বাহিনী। ছোট এই সংগ্রহ ডিফেন্ড করতে বোলারদের জাদুকরী কিছু করতে হতো, সেটা হয়নি। তাদের একপ্রকার উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে পাকিস্তান।

 দুবাইয়ের দ্য সেভেন্স স্টেডিয়ামে ১২২ রানের লক্ষ্য পাকিস্তান পেরিয়েছে ৬৩ বল হাতে রেখে। তাদের জয় ৮ উইকেটে, দাপুটে। দুটি উইকেটের একটি ইকবাল হোসেন ইমন ও অন্যটি সামিউন বশির নিয়েছিলেন। পাকিস্তানের হয়ে সামির মিনহাজ ৬৯, উসমান খান ২৭ ও আহমেদ হুসাইন ১১ রান করেন।

২১ ডিসেম্বরের ফাইনালে পাকিস্তান মুখোমুখি হবে ভারতের। ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছে।

বাংলাদেশ অনেক কষ্টে ১২১ রান তুলেছিল। ৮ নম্বরে নামা সামিউন বশিরের ইনিংস বাদ দিলে এই রানও হয় না। ৩ বল হাতে রেখে শেষ ব্যাটার হিসেবে রানআউট হওয়া এই অলরাউন্ডার ৩৭ বলে একটি চার ও একটি ছয়ে করেন ৩৩ রান। এটাই বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। দ্বিতীয় সর্বোচ্চটি অধিনায়ক আজিজুল হাকিম তামিমের। ২০ রান করে ১৩ ওভারের মধ্যেই আউট হন তিনি।

বাংলাদেশকে পাকিস্তান চাপে ফেলেছিল ৬৫ রানে ৫ উইকেট তুলে নিয়ে। ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া বাংলাদেশের পক্ষে ইনিংস উদ্বোধন করতে নেমে জাওয়াদ আবরার ৯ ও রিফাত বেগ ৬ ওভারের মধ্যেই প্যাভিলিয়নে ফেরেন। মোহাম্মদ সাইয়ামের শিকার হওয়া আবরার ১৩ বলে ৯ ও আলী রাজার শিকার রিফাত ১৬ বলে ১৪ রান করেন।

ওয়ানডাউনে নামা দলপতি তামিম এরপর ইনিংস মেরামত করতে থাকেন। অন্যপ্রান্তে কালাম সিদ্দিকী অলিন ধীরগতির হলেও আজিজুল ভালো কিছুর করারই আভাস দিচ্ছিলেন। বোলারের মাথার ওপর দিয়ে ছক্কা হাঁকানো এই বাঁহাতি আবদুল সুবহানের শিকার হন। একই ওভারে কালামও সাজঘরে ফেরেন। ২৩ বলে তিনি করেন ৮ রান। বাংলাদেশকে পরের আঘাতটিও দেন সুবহান। মো. আবদুল্লাহকে ৫ রানে তুলে নেন তিনি। শেখ পারভেজ জীবন দলীয় ৭৩, ফরিদ হাসান ৯৩, মো. সবুজ ১০৫ ও সাদ ইসলাম ১০৬ রানের মাথায় আউট হন। এদের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital