বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

সংসদের শব্দযন্ত্র নিয়ে অধিবেশনে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দল সংসদ সদস্য

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৯৩ মোট ভিউ

জাতীয় সংসদের শব্দযন্ত্র (সাউন্ড সিস্টেম ও হেডফোন) নিয়ে অধিবেশনে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি অভিযোগ করেন, একটা বাজেট করে ওখান থেকে লুটপাট বাহিনীরা একটা বিল করে খাওয়ার জন্য এ ব্যবস্থা করেছে।

আজ রোববার জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে শাহজাহান চৌধুরী এ কথা বলেন। গত বৃহস্পতিবার শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রথম দিনই সংসদ কক্ষে মাইক–বিভ্রাট দেখা দিয়েছিল। এ জন্য অধিবেশনের কার্যক্রম কিছু সময় বন্ধ রাখা হয়েছিল।

আজ বেলা ১১টায় অধিবেশনের কার্যক্রম শুরু হয়। একপর্যায়ে বিরোধী দলের সংসদ সসদস্য শাহজাহান চৌধুরী স্পিকারের উদ্দেশে বলেন, ‘আমাদের হাউসে সাউন্ড সিস্টেমটা…আমরা তো আরও দুইবার সংসদে এসেছি, আপনিও এসেছেন, কিন্তু এত বড় একটা বোঝা মাথার ওপর দিয়ে এক-দুই ঘণ্টা বসা সবার জন্য কষ্টকর হচ্ছে।’ এ সময় তিনি হেডফোন কান থেকে হাতে নিয়ে দেখান।

এই সংসদ সদস্য বলেন, ‘১৯৯১ সালের সংসদে এটা ছাড়াই সংসদ চালিয়েছি। ২০০১ সালেও চার–দলীয় সরকারের সময়েও হয়েছে।’

শাহজাহান চৌধুরী বলেন, ‘এখন এত বড় বোঝা…এটা মনে হয় একটা বাজেট করেছিল, আর ওখান থেকে লুটপাট বাহিনীরা একটা বিল করে খাওয়ার জন্য এ ব্যবস্থাটা করেছে।’

এই সংসদ সদস্য বলেন, এত বড় বোঝার প্রয়োজন নেই। তিনি সংসদের সাউন্ড সিস্টেম ভালো করার আহ্বান জানান, যাতে একটি সাধারণ হেডফোন বা হেডফোন ছাড়াও সংসদ সদস্যরা শুনতে পান, সে ব্যবস্থা করার আহ্বান জানান।

শেয়ার করুন

One thought on "সংসদের শব্দযন্ত্র নিয়ে অধিবেশনে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দল সংসদ সদস্য"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital