শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
পাটওয়ারীকে ছাড়া যেখানেই যান, এনসিপির পাশে থাকবে বিএনপি জেলে নিলে জেলে যাব, মেরে ফেললে কবরে যাব চোখ হারানো আলিফকে দেখতে হাসপাতালে জামায়াত আমির চীন, ভারত, রাশিয়া ও ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা পানিবণ্টন নিয়ে উত্তেজনার জেরে থালাপতির সিনেমার প্রদর্শনী বন্ধ ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত : ব্রিটিশ প্রধানমন্ত্রী আশুলিয়ায় ‘প্রেসারকুকার’ বোমা উদ্ধার, থানায় মামলা ধর্মকে কেন্দ্র করে কেউ যেন সমাজে অস্থিরতা তৈরি করতে না পারে : মির্জা ফখরুল জবি ছাত্রদলের নতুন কমিটির নেতৃত্বে আলোচনার শীর্ষে পরাগ জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজনে ‘দৃশ্য ও শব্দে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শাহবাগ থেকে শুরু হলো ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি

আয়শা আক্তার
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২১১ মোট ভিউ

শহিদ ওসমান হাদি হত্যার বিচারসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগ থেকে শুরু হয়েছে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শাহবাগের হাদী চত্বর থেকে এ যাত্রা শু

‘মার্চ ফর ইনসাফ’ পথযাত্রাটি শাহবাগ থেকে শুরু করে সায়েন্সল্যাব-সিটি কলেজ, মোহাম্মদপুর-তিন রাস্তার মোড়, রায়েরবাজার-বধ্যভূমি, মিরপুর ১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ী হয়ে সন্ধ্যায় শাহবাগ হাদি চত্বরে এসে শেষ হবে।

নতুন খবর পড়ুনজকসু নির্বাচন: কেন্দ্রে প্রবেশের চেষ্টাকালে আটক ওই নারী শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রী

পথযাত্রায় ১০টি পিক-আপে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। এ সময় তাদের হাতে ‘Justice For Hadi’, ‘মার্চ ফর ইনসাফ’ প্ল্যাকার্ডসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। স্লোগানের মধ্যে রয়েছে, ‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘রক্ত বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘লাল সবুজের পতাকা, ইনকিলাবের পতাকা, হাদি তোমায় দেখা যায়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’।

ইনকিলাব মঞ্চের চার দফা দাবি হলো-

খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনিচক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।

বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।

ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।

সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।

দেশের সব হাসপাতালের জন্য জরুরি নির্দেশনা

শেয়ার করুন

One thought on "শাহবাগ থেকে শুরু হলো ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital