বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

জাতীয় ঈদগাহে ঈদের জামাতে থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৫১ মোট ভিউ

 

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

 

 

আরও পড়ুন :পঞ্চগড়ে বুপ্রেনরফাইন ইনজেকশনসহ ৩ মাদক কারবারি আটক

 

 

জানা গেছে, প্রধানমন্ত্রী ছাড়াও রাজধানীতে ঈদের নামাজ আদায় করবেন বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তাদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

 

এদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর ধানমন্ডি এলাকায় ঈদের জামাতে অংশ নেবেন বলে জানা গেছে।

 

অন্যদিকে, সরকারের বিভিন্ন মন্ত্রী ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে ঈদের নামাজ পড়বেন। স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান নরসিংদীর পলাশে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে ঈদের জামাতে অংশ নেবেন।

 

এছাড়া জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলায় এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তার নিজ নির্বাচনী এলাকায় ঈদের নামাজ আদায় করবেন বলে জানা গেছে।

 

সরকারের অধিকাংশ মন্ত্রী ও সংসদ সদস্যও নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদের নামাজ আদায় করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital