বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মহেশপুরে জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে ‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে বিপদে পড়তে হবে’: জামায়াত নেতা শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প ‘পালিয়ে যাওয়া স্বৈরাচার ও ভ্রান্তি ছড়ানো চক্র এক হয়েছে’: প্রধানমন্ত্রী ‘মসজিদ-মন্দির রাজনীতির বাইরে রাখতে হবে, ধর্ম নিয়ে বিভেদ নয়’: প্রতিমন্ত্রী সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন নাটোরের বড়াইগ্রাম মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে নতুন দেশ গড়ার আহ্বান প্রতিমন্ত্রীর দেড় শতাব্দীর ঐতিহ্য নিয়ে ২২ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার দিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

ইবোলা ঝুঁকিতে সতর্কতা, ৩ দেশের ওপর সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৭২ মোট ভিউ

 

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। একই সঙ্গে এই তিন দেশ থেকে আগত ভ্রমণকারীদের জন্য নতুন ভিসা প্রদান এবং সৌদি আরবে প্রবেশও স্থগিত করা হয়েছে।

গত বৃহস্পতিবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য নিশ্চিত করে জানায়, সংক্রামক রোগের আন্তঃসীমান্ত বিস্তার প্রতিরোধ এবং দেশের জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘোষিত নিষেধাজ্ঞা শুধু সংশ্লিষ্ট তিন দেশ থেকে সরাসরি আগত যাত্রীদের ক্ষেত্রেই নয়, তৃতীয় কোনো দেশ হয়ে সৌদি আরবে প্রবেশ করতে চাওয়া ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এছাড়া সৌদি আরবে প্রবেশের আগের ২১ দিনের মধ্যে কঙ্গো, উগান্ডা বা দক্ষিণ সুদানে অবস্থান করেছেন—এমন ব্যক্তিরাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।

 

আরও পড়ুন :সরকারি হাসপাতালে জন্মালেই সোনার আংটি

 

সৌদি আরবের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ‘ওয়েকায়া’ জানিয়েছে, মহামারি প্রতিরোধ ব্যবস্থা কার্যকর রাখতে দেশটির স্বাস্থ্য নজরদারি দল দেশীয় ও আন্তর্জাতিক সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক কাজ করছে।

ইবোলা পরিস্থিতিকে কেন্দ্র করে শুধু আক্রান্ত দেশগুলোর ক্ষেত্রেই নয়, তাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর জন্যও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে সৌদি আরব। আক্রান্ত দেশগুলোর নিকটবর্তী রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া ও কঙ্গো প্রজাতন্ত্র থেকে আগত যাত্রীদের প্রবেশপথে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা, রোগ পর্যবেক্ষণ এবং দ্রুত প্রতিক্রিয়া কার্যক্রম আরও শক্তিশালী করা হয়েছে।

সূত্র : গালফ নিউজ।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital