শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজনে ‘দৃশ্য ও শব্দে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে বৈঠকে যে বার্তা দিলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী ক্ষমতা নয়, জনগণের সেবার জন্য রাজনীতি করে বিএনপি সমকামিতার অভিযোগে ঢাবি ছাত্রসহ আটক ২ ঢাবির সাদেকা হালিমসহ তিন শিক্ষক সাময়িক বরখাস্ত মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে ৬৪ জেলা ভ্রমণ, এবার স্বপ্ন ভারত-নেপাল-ভুটান চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার ২৪ দেশের হাজারো চলচ্চিত্রকে পেছনে ফেলে তৃতীয় জবি শিক্ষার্থী প্রমির ‘দ্য লাস্ট প্যাসেজ’ বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন না করার দাবি বর্জ্যজীবীদের

খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান তেহরানের ইমামের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৫ মোট ভিউ

তেহরানের জুমার নামাজের ইমাম মোহাম্মদ জাভাদ হাজি আলী আকবারি বলেছেন, ইরানের প্রতিশোধ নেওয়ার প্রথম পদক্ষেপ হলো প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যাকাণ্ডের সাথে জড়িত ‘অপরাধীদের শাস্তি দেওয়া’।

শুক্রবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তেহরানে জুমার খুতবায় আলী আকবারি বলেন, পরবর্তী পদক্ষেপগুলো হলো-‘এই অঞ্চল থেকে আমেরিকার প্রত্যাহার নিশ্চিত করা, পশ্চিম এশিয়ার মানচিত্র থেকে জায়নবাদী শাসনব্যবস্থাকে মুছে ফেলা এবং বিশ্বে আমেরিকার আধিপত্যবাদী অবস্থানের অবসান ঘটানো এই পথের অন্যান্য পদক্ষেপ হবে।’

তিনি বলেন, ‘প্রতিশোধের এই দাবি কেবল কোনো আবেগ নয়, বরং এটি যৌক্তিকতা, শরিয়াহ এবং অধিকারের ওপর ভিত্তি করে ওঠা একটি দাবি।’

 

আরও পড়ুন:

নতুন সংঘাতের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য

 

তিনি আরও যোগ করেন, ‘বিপ্লবের সর্বোচ্চ নেতা তাঁর বার্তায় জাতির এই সাধারণ দাবিকে সমর্থন করেছেন এবং এখন এই দাবিটি ইসলামি উম্মাহর অন্যতম প্রধান দাবিতে পরিণত হয়েছে।’

উল্লেখ্য-বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে ইরানের আহভাজ, কেশম, বুশেহের, দাশতি, বোস্তান, সিরিক, বন্দর-ই-লেঙ্গেহ, বন্দর-ই-খামির, বন্দর আব্বাস শহর এবং হরমুজগান প্রদেশের বিভিন্ন এলাকায় বড় আকারের বিমান অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। হামলায় ইরানের তিনটি সেতু, একটি রেলস্টেশন এবং একটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।

শেয়ার করুন

One thought on "খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান তেহরানের ইমামের"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital