বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র- ইরানের মধ্যে সংলাপ শুরুর আহ্বান চীন-পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৭ মোট ভিউ

সাংহাইয়ে চীন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় সংলাপ শুরুর আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই তাগিদ দেওয়া হয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয় নেতা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং পুনরায় আলোচনা শুরুর তাগিদ দিয়েছেন। সংশ্লিষ্ট সব পক্ষকে নিজেদের প্রতিশ্রুতি রক্ষা এবং যুদ্ধবিরতির সমঝোতা স্মারক মেনে চলার আহ্বান জানান ওয়াং-ই।

এদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় ভোর সাড়ে ৩টা এবং পৌনে ৬টার দিকে দোহার আকাশে বেশ কয়েকটি হামলা হয়। এ সময় আকাশে বিস্ফোরণের জোরালো শব্দ শোনা যায় এবং ধোঁয়া উড়তে দেখা যায়। এটা ছিল মূলত আকাশপথে হামলা প্রতিহত করার লক্ষণ।

 

আরও পড়ুন:

কফিনের ওপর ট্রাম্পের পুরো পরিবার, তেহরানে নজিরবিহীন প্রতিশোধের বিলবোর্ড

 

 

হামলা প্রতিহত করা গেলেও এর ধ্বংসাবশেষ ছিটকে পড়ে এক শিশু আহত হয়েছে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আহত শিশুটিকে বর্তমানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বিপদমুক্ত না হওয়া পর্যন্ত সাধারণ মানুষকে ঘরের ভেতর এবং জানালার কাছ থেকে দূরে থাকার জন্য মোবাইল ফোনে নিয়মিত সতর্কবার্তা পাঠানো হচ্ছে।

শেয়ার করুন

One thought on "যুক্তরাষ্ট্র- ইরানের মধ্যে সংলাপ শুরুর আহ্বান চীন-পাকিস্তানের"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital