রবিবার (২৬ জুলাই) মালদ্বীপের রাজধানী মালেতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরো শক্তিশালী করতে অভিবাসন ও প্রবাসী কল্যাণ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, ব্লু-ইকোনমি, সামুদ্রিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন।
এ সময় দ্বিপক্ষীয় বাণিজ্য ও যোগাযোগ সহজ করতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সরাসরি জাহাজ চলাচল চালুর সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের বিষয়েও আলোচনা করেন তারা।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বৈঠকে সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে দুই বন্ধুত্বপূর্ণ দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরো গভীর করার গুরুত্ব তুলে ধরেন।
বৈঠকে মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী (স্টেট মিনিস্টার) ড. মোহাম্মদ ফাহমি হাসান এবং মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নজমুল ইসলাম উপস্থিত ছিলেন।
One thought on "বাংলাদেশ-মালদ্বীপ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মতবিনিময়"
Comments are closed.