শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পাটওয়ারীকে ছাড়া যেখানেই যান, এনসিপির পাশে থাকবে বিএনপি জেলে নিলে জেলে যাব, মেরে ফেললে কবরে যাব চোখ হারানো আলিফকে দেখতে হাসপাতালে জামায়াত আমির চীন, ভারত, রাশিয়া ও ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা পানিবণ্টন নিয়ে উত্তেজনার জেরে থালাপতির সিনেমার প্রদর্শনী বন্ধ ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত : ব্রিটিশ প্রধানমন্ত্রী আশুলিয়ায় ‘প্রেসারকুকার’ বোমা উদ্ধার, থানায় মামলা ধর্মকে কেন্দ্র করে কেউ যেন সমাজে অস্থিরতা তৈরি করতে না পারে : মির্জা ফখরুল জবি ছাত্রদলের নতুন কমিটির নেতৃত্বে আলোচনার শীর্ষে পরাগ জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজনে ‘দৃশ্য ও শব্দে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আশুলিয়ায় ‘প্রেসারকুকার’ বোমা উদ্ধার, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৪ মোট ভিউ
আশুলিয়ায় একটি চায়ের দোকানের সামনে রেখে যাওয়া একটি ব্যাগের ভেতর থেকে ‘প্রেসারকুকার বোমা’ উদ্ধার করা হয়েছে। পরে ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌছে বোমাটি নিষ্ক্রিয় করে।

এ ঘটনায় আশুলিয়া থানায় বিস্ফোরক দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

আজ শুক্রবার বিকেলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে আশুলিয়ার খেজুর বাগান এলাকার হৃদয় চাকমার মালিকানাধীন ‘জয়ী জেনারেল স্টোর’ নামের একটি চায়ের দোকানের সামনে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান স্থানীয়রা। দীর্ঘ সময় ব্যাগটি পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়।

পরে ব্যাগটি খুলে ভেতরে প্রেসারকুকার আকৃতির একটি বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন। 

পরে থানা পুলিশের পক্ষ থেকে মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটকে বিষয়টি জানানো হলে বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে বোমাটি উদ্ধার করেন। পরবর্তীতে শুক্রবার সকাল ৬টা ২২ মিনিটে পাশের একটি খোলা মাঠে নিয়ে মাটিতে গর্ত করে প্রেশার কুকারটি সেখানে রেখে বিশেষ প্রক্রিয়ায় বোমাটি নিষ্ক্রিয় করা হয়।

বোম ডিসপোজাল ইউনিট জানায়, রাত প্রায় ১টার দিকে তাদের কাছে কল আসে।

রাত ৩টার দিকে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করে। ভোরে পাশের একটি খালি মাঠে গর্ত খুঁড়ে, চারপাশে বালুর বস্তা চাপা দিয়ে বোমাটির নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়। 

 

আরও পড়ুন:

ধর্মকে কেন্দ্র করে কেউ যেন সমাজে অস্থিরতা তৈরি করতে না পারে : মির্জা ফখরুল

 

 

 

বোমা নিষ্ক্রিয়করণ দলের এক কর্মকর্তা জানিয়েছেন, একটি প্রেসার কুকারের ভেতর বিয়ারিংয়ের বল ও রাসায়নিক ঢুকিয়ে শক্তিশালী বোমাটি তৈরি করা হয়েছিল।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, একটি দোকানের সামনে ব্যাগের ভিতরে বোমাসদৃশ বস্তুটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌছে বোমাটি উদ্ধার করে নিরাপদে নিষ্ক্রিয় করেন।

এ ঘটনায় আশুলিয়া থানায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
 

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital