মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেড় শতাব্দীর ঐতিহ্য নিয়ে ২২ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার দিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬ পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’, ঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জিসাদ-অনিক কক্সবাজারের রিসোর্টে আগুনে যশোরের একই পরিবারের ৪ জন নিহত

ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত : ব্রিটিশ প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৫০ মোট ভিউ
বিশ্বকাপের অংশীদারি বিক্রি করতে চেয়ে ফিফার প্রস্তাবে ফুঁসে উঠেছে গোটা ফুটবল বিশ্ব। প্রস্তাবটির তীব্র নিন্দা জানিয়ে নাকোচ করে দিয়েছে ইউরোপ, উত্তর আমেরিকা এবং এশিয়ার ফুটবল সংস্থা।

ক্রমবর্ধমান সমালোচনার মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, ফিফার নেতৃত্ব দেওয়া ইনফান্তিনো হচ্ছে ‘ভুল ব্যক্তি’। অবিলম্বে তার পদত্যাগ করা উচিত। 

ফিফা বিশ্বকাপের অংশীদারি বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার বিতর্কিত পরিকল্পনার পর এই তীব্র সমালোচনা ও রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। খবর বিবিসি

প্রস্তাবটি প্রথম ঘোষণার পরই সমালোচনা করেছিলেন বার্নহ্যাম।

 

শুক্রবার (৩১ জুলাই) শেফিল্ডে একটি কমিউনিটি সেন্টার পরিদর্শনকালে ফিফার এই প্রস্তাবকে একটি অগ্রহণযোগ্য ও আপত্তিকর পরামর্শ বলে অভিহিত করেন নবনিযুক্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ফুটবলপ্রেমী হিসেবে পরিচিত বার্নহ্যাম বলেন, ‘ফুটবল কোনো বিনিয়োগকারীদের সম্পত্তি নয়, এটি সমর্থকদের। এই ধরনের একটি পরিকল্পনা টেবিলে নিয়ে আসাই প্রমাণ করে যে ইনফান্তিনো এই পদের জন্য সম্পূর্ণ অযোগ্য।’

ইউরোপ এবং উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের সংগঠনগুলোর প্রতি এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ‘সংহতির প্রকাশ’ জানানোর কয়েক ঘণ্টা পর বার্নহ্যাম এ কথা বলেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital