বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মহেশপুরে জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে ‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে বিপদে পড়তে হবে’: জামায়াত নেতা শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প ‘পালিয়ে যাওয়া স্বৈরাচার ও ভ্রান্তি ছড়ানো চক্র এক হয়েছে’: প্রধানমন্ত্রী ‘মসজিদ-মন্দির রাজনীতির বাইরে রাখতে হবে, ধর্ম নিয়ে বিভেদ নয়’: প্রতিমন্ত্রী সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন নাটোরের বড়াইগ্রাম মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে নতুন দেশ গড়ার আহ্বান প্রতিমন্ত্রীর দেড় শতাব্দীর ঐতিহ্য নিয়ে ২২ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার দিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

সিংড়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে ছাত্রদলের মিলাদ ও দোয়া

সিংড়া (নাটোর) প্রতিনিধি: আশরাফুল সরদার
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৭৭ মোট ভিউ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নাটোরের সিংড়ায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদি হাসান লেমন। সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসানুল হক হাসান।

এ সময় উপস্থিত ছিলেন সিংড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মইদুল ইসলাম, সিংড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মিন্টু, যুগ্ম আহ্বায়ক কাজল সরকার, ফয়সাল আহমেদ সম্রাট ও মিজানুর রহমান মিজান।

এ ছাড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক তুহিন ইসলাম জনি, সাবেক সদস্য সচিব জুয়েল পারভেজ, সিনিয়র সহ-সভাপতি শিবলী সাদিক, দপ্তর সম্পাদক মিফতাহুল ইসলাম শাইক, সহ-সভাপতি রাকিব হাসান, সুমন, রাকিবসহ বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধামের আন্দোলনের অন্যতম প্রতীক। তাঁর আদর্শ ও রাজনৈতিক চেতনাকে ধারণ করে ছাত্রদলের নেতাকর্মীরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে।

মিলাদ ও দোয়া মাহফিলের শেষে বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital