বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আফগানদের কাছে বড় হারে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেল টাইগাররা সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা হন নেতা’: স্পিকার ৩১ অক্টোবর ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে জামায়াতের লংমার্চ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মোংলা ও খুলনায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা পরিস্থিতির উন্নতি: সৌদি আরবের দুই রুটে ফিরছে বিমানের ফ্লাইট শার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, মোটরসাইকেল জব্দ ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন মহেশপুরে জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে ‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে বিপদে পড়তে হবে’: জামায়াত নেতা শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প

গ্যাস সরবরাহ দ্রুতই স্বাভাবিক হবে, যশোরে হচ্ছে সিসিইউ ইউনিট: প্রতিমন্ত্রী

যশোর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ মোট ভিউ

সাগরে প্রতিকূল আবহাওয়ার কারণে এলএনজিবাহী জাহাজের ভেড়ানো ও গ্যাস খালাসে কিছুটা বিঘ্ন ঘটেছিল। সাময়িক এই সমস্যার কারণে জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কিছুটা কমে যায়। তবে খুব দ্রুতই দেশের সার্বিক গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে যশোর সার্কিট হাউসে জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার সকাল ৭টা ১৮ মিনিট থেকে খালাস কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। আশা করা যাচ্ছে, আজকের দিনের মধ্যেই গ্যাস সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

একই সঙ্গে যশোরবাসীকে সুখবর দিয়ে অনিন্দ্য ইসলাম অমিত জানান, নির্ধারিত সময়ের মধ্যেই যশোরে একটি পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে, যাতে গুরুতর হৃদরোগীদের চিকিৎসার জন্য অন্য জেলায় যেতে না হয়।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসার মানোন্নয়ন ও রোগীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital