বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মহেশপুরে জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে ‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে বিপদে পড়তে হবে’: জামায়াত নেতা শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প ‘পালিয়ে যাওয়া স্বৈরাচার ও ভ্রান্তি ছড়ানো চক্র এক হয়েছে’: প্রধানমন্ত্রী ‘মসজিদ-মন্দির রাজনীতির বাইরে রাখতে হবে, ধর্ম নিয়ে বিভেদ নয়’: প্রতিমন্ত্রী সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন নাটোরের বড়াইগ্রাম মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে নতুন দেশ গড়ার আহ্বান প্রতিমন্ত্রীর দেড় শতাব্দীর ঐতিহ্য নিয়ে ২২ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার দিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

মেহেরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

সংবাদ শিরোনাম ডেস্ক:
  • প্রকাশের সময়: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৭ মোট ভিউ

মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে ঘুমন্ত বাবাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা ছেলে সাহাবুল ইসলাম। সোমবার (১২ অক্টোবর) দুপুরে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। হত্যার পর সাহাবুল নিজেই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত হাবেল শেখ ওরফে হাবেল উদ্দিন পেশায় একজন কৃষক ছিলেন। তিনি ঝাউবাড়িয়া গ্রামের বাসিন্দা।
মেহেরপুর সদর থানার অফিসার ইনৃচার্জ হুমাউন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন হাবেল উদ্দিন। এ সময় তাঁর ছেলে সাহাবুল ইসলাম দেশীয় ধারালো অস্ত্র দিয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর সাহাবুল নিজেই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন।

পুলিশের কাছে সাহাবুল দাবি করেছেন, বাবার গালাগালির কারণে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তবে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘুমন্ত অবস্থায় বাবাকে হত্যা করেছেন তাঁর ছেলে। সাহাবুল ইসলাম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital