বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মহেশপুরে জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে ‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে বিপদে পড়তে হবে’: জামায়াত নেতা শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প ‘পালিয়ে যাওয়া স্বৈরাচার ও ভ্রান্তি ছড়ানো চক্র এক হয়েছে’: প্রধানমন্ত্রী ‘মসজিদ-মন্দির রাজনীতির বাইরে রাখতে হবে, ধর্ম নিয়ে বিভেদ নয়’: প্রতিমন্ত্রী সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন নাটোরের বড়াইগ্রাম মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে নতুন দেশ গড়ার আহ্বান প্রতিমন্ত্রীর দেড় শতাব্দীর ঐতিহ্য নিয়ে ২২ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার দিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

কলকাতায় মণ্ডপে উপচে পড়া ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণ গেল ১৭

সংবাদ শিরোনাম ডেস্ক:
  • প্রকাশের সময়: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১১ মোট ভিউ

দুর্গাপূজার মহাসপ্তমীতে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ঘটলো এক হৃদয়বিদারক ঘটনা। উত্তর কলকাতার চোরবাগান এলাকার একটি পূজামণ্ডপে হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত আরও ৪০। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় আহতদের দেখতে এরইমাঝে হাসপাতালে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শোক প্রকাশ করেছেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

এদিন সন্ধ্যায় প্রতিমা দর্শনের জন্য উপচে পড়ে ভিড়। সেই সময় আচমকাই শুরু হয় প্রবল বৃষ্টি। লাইনে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীদের একাংশের দাবি, বৃষ্টির জেরে লাইনের পিছন থেকে প্রবল চাপ তৈরি হয়। সেই চাপে সামনের দিকে থাকা দর্শনার্থীরা ভারসাম্য হারিয়ে একের পর এক পড়ে যান। এর জেরেই পদপিষ্ট হয়ে একাধিক মানুষ আহত হন বলে আশঙ্কা করা হচ্ছে।

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, আহতদের দ্রুত উদ্ধারের জন্য মণ্ডপের পিছনের গেট ভেঙে দেন স্থানীয়রা। এই পরিস্থিতিতে দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে আপাতত বন্ধ করে দেয়া হয়েছে পূজামণ্ডপের দরজা। একাধিক অ্যাম্বুলেন্সে আহতদের উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৬ সালে চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতির থিম ছিল ‘অরব’, যার ইংরেজি তর্জমা ‘বিয়ন্ড সাউন্ড’। শব্দের পরিচিত গণ্ডি পেরিয়ে নীরবতার গভীরে পৌঁছনোর বিশেষ বার্তা তুলে ধরা হয়েছিল এই মণ্ডপে। তবে শুধু শব্দের ভাবনাতেই সীমাবদ্ধ ছিল না মণ্ডপের পরিকল্পনা। ৩৬০ ডিগ্রির বিশেষ ভাবনা নিয়ে তৈরি হয়েছিল গোটা মণ্ডপ। আর সেই মণ্ডপেই প্রতিমা দর্শনকে ঘিরে বিপুল ভিড় জমেছিল বলে জানা যাচ্ছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital