মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬ পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’, ঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জিসাদ-অনিক কক্সবাজারের রিসোর্টে আগুনে যশোরের একই পরিবারের ৪ জন নিহত ভারতের গোয়ালিয়রে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের ফটকে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ২৭১ রান তাড়া করতে নেমে ১৭২ রানেই অলআউট, জিম্বাবুয়ের বিপক্ষে বড় হার টাইগারদের

জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার

সংবাদ শিরোনাম ডেস্ক:
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৭ মোট ভিউ

জয়পুরহাটে যাত্রী সেজে অটোভ্যান ভাড়া করে চালককে হত্যা ও ভ্যান ছিনতাই মামলায় প্রধান অভিযুক্তসহ চার আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার আসামিরা হলেন মামলার প্রধান আসামি হাবিল উদ্দিন (৪০), তার সহযোগী আনোয়ার হোসেন (৪৭), জাকারিয়া (৩০) ও জাহাঙ্গীর আলম ওরফে বিপ্লব। রোববার (১৮ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু কামাল।

ডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর বিকেলে জেলার পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজার থেকে পাথরঘাটা যাওয়ার কথা বলে চালক শাখাওয়াত হোসেনের অটোভ্যানটি ভাড়া করেন হাবিল উদ্দিন। ভ্যানটি পাথরঘাটা ব্রিজের নির্জন এলাকায় পৌঁছালে হাবিল লোহার শাবল দিয়ে শাখাওয়াতের মাথায় আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করেন। এরপর ভিকটিমের গামছা দিয়ে রক্ত মুছে গামছা ও হত্যায় ব্যবহৃত শাবলটি ব্রিজের নিচে ফেলে ভ্যান নিয়ে পালিয়ে যান। পরে, আনোয়ার ও অন্য সহযোগীদের সহায়তায় ছিনতাই করা ভ্যানটি ৪৩ হাজার টাকায় বিক্রি করে দেন।

ঘটনার পর পাঁচবিবি থানায় হত্যা মামলা দায়ের করা হলে জয়পুরহাট ও নওগাঁর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে ডিবি। পরে আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটোভ্যান, হত্যাকাণ্ডে ব্যবহৃত শাবল, রক্তমাখা গামছা এবং অটোভ্যান বিক্রির নগদ দুই হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

জয়পুরহাট জেলা ডিবির ওসি রাজু কামাল জানান, ঘটনাটি নিয়ে আইনি প্রক্রিয়াসহ অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital