বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মোংলা ও খুলনায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা পরিস্থিতির উন্নতি: সৌদি আরবের দুই রুটে ফিরছে বিমানের ফ্লাইট শার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, মোটরসাইকেল জব্দ ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন মহেশপুরে জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে ‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে বিপদে পড়তে হবে’: জামায়াত নেতা শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প ‘পালিয়ে যাওয়া স্বৈরাচার ও ভ্রান্তি ছড়ানো চক্র এক হয়েছে’: প্রধানমন্ত্রী ‘মসজিদ-মন্দির রাজনীতির বাইরে রাখতে হবে, ধর্ম নিয়ে বিভেদ নয়’: প্রতিমন্ত্রী সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন

শার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, মোটরসাইকেল জব্দ

যশোর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৩ মোট ভিউ

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ১৮টি স্বর্ণের বারসহ আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের ওজন ২ কেজি ৯০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। এ সময় একটি সুজুকি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান আরও দুই ব্যক্তি। বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন।

এর আগে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের প্রাইম ব্রিকস ইটভাটার সামনে অভিযান চালিয়ে আলাউদ্দীনকে আটক করা হয়। তিনি উপজেলার হাড়িখালী (যদুনাথপুর) এলাকার গোলাম রসুলের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে আটক করা হয়। পরে তল্লাশি করে তাঁর হেফাজত থেকে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান, উদ্ধার করা স্বর্ণের বার ও মোটরসাইকেল জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানবিরোধী আইনে মামলা দায়ের করে আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পলাতক অপর দুই ব্যক্তিকে গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital