শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা অভিনেতা সমু চৌধুরীকে নিয়ে যা বললেন মনিরা মিঠু পাবনায় ডিবি পুলিশের অভিযানে পিস্তল-রিভলবারসহ গ্রেপ্তার ৪, অস্ত্র ও গুলি উদ্ধার সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংস ও চামড়া জব্দ ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর মোংলা সফর ঘিরে উপকূলে পরিবর্তনের প্রত্যাশা নিরাপত্তাহীনতায় বিমান: ফের স্থগিত দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট সৌদি থেকে শুক্রবার দেশে আসছে হুতিদের হামলায় নিহত শাহেদের লাশ গত ১৭ বছর দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি, রাজনৈতিক ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন’: স্পিকার ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩

আফগানদের কাছে বড় হারে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেল টাইগাররা

সংবাদ শিরোনাম ডেস্ক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৪ মোট ভিউ

শারজাহতে জয় দিয়ে সিরিজ শেষ করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু আফগানিস্তানের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে সেই আশা পূরণ হলো না টাইগারদের। এই হারে কোনো জয় ছাড়াই ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় নিতে হলো বাংলাদেশকে। আফগানিস্তান চলে গেল ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু শুরুতেই খেই হারিয়ে ফেলে দলটি। নিয়মিত অধিনায়ক লিটন দাসের চোটে দলে সুযোগ পাওয়া পারভেজ হোসেন ইমন একা লড়াই চালিয়ে যান। তিনি ৯৬ বলে সর্বোচ্চ ৭০ রান করেন। তাকে ভালো সঙ্গ দিয়ে সাইফ হাসান করেন ৪১ রান। পঞ্চম উইকেটে এই দুজনের ৯৩ রানের জুটিটি ছাড়া আর কেউই সুবিধা করতে পারেননি। নাজমুল হোসেন শান্তর ১৫ রান ছাড়া বাকি আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি, এমনকি ৪ জন রান না করেই আউট হন। ফলে ৪২তম ওভারে ১৬০ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। আফগানিস্তানের রশিদ খান নেন ৪টি উইকেট।

১৬১ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৩৯ রানেই ২ উইকেট হারিয়েছিল আফগানরা। দুটি উইকেটই নেন পেসার তাসকিন আহমেদ। তবে এরপর রহমত শাহ ও হাশমতউল্লাহ শাহিদী মিলে আফগানিস্তানকে খুব সহজেই জয়ের বন্দরে নিয়ে যান। রহমত শাহ ৬৭ রানে এবং শাহিদী ৩৬ রানে অপরাজিত থাকেন। ৮৭ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে আফগানরা। বাংলাদেশের পক্ষে তাসকিন ২টি এবং মুস্তাফিজুর রহমান ১টি উইকেট পান।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital