শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের রূহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে মান্দায় অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ মাগুরা শ্রীপুরে বিজয়া দশমীর রাতে অতিরিক্ত মদ্যপানে ২ জনের মৃত্যু ওয়েস্ট ইন্ডিজ টেস্টের দল থেকে বাদ সৌম্য-খালেদ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা: ধান কাটার পরামর্শ সাইবার সতর্কতায় টানা দুই দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩০০ পর্যটক যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসা সামগ্রী বিতরণ বিজয়া দশমীতে জমে উঠল যশোরের ‘জামাই মেলা’ মুন্সী মেহেরুল্লাহ গবেষণায় আলো আরজুমান বানুকে সম্মাননা

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

সংবাদ শিরোনাম ডেস্ক:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৩ মোট ভিউ

খুলনা মহানগরীর লবণচরা থানার জিন্নাহপাড়া এলাকায় খুশি (২৫) নামে এক নারীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বউবাজারের সাত নম্বর গলিতে এ ঘটনা ঘটে। নিহত খুশি ওই এলাকার বাসিন্দা সুমন সরদারের স্ত্রী।

লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকসংক্রান্ত বিরোধের জেরে জিন্নাপাড়ার সড়কে দুর্বৃত্তরা খুশিকে গুলি ও কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহতের স্বামী সুমন সরদার ব্লেড বাবু নামে পরিচিত। তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital