শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রদলের নতুন কমিটির নেতৃত্বে আলোচনার শীর্ষে পরাগ জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজনে ‘দৃশ্য ও শব্দে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে বৈঠকে যে বার্তা দিলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী ক্ষমতা নয়, জনগণের সেবার জন্য রাজনীতি করে বিএনপি সমকামিতার অভিযোগে ঢাবি ছাত্রসহ আটক ২ ঢাবির সাদেকা হালিমসহ তিন শিক্ষক সাময়িক বরখাস্ত মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে ৬৪ জেলা ভ্রমণ, এবার স্বপ্ন ভারত-নেপাল-ভুটান চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার ২৪ দেশের হাজারো চলচ্চিত্রকে পেছনে ফেলে তৃতীয় জবি শিক্ষার্থী প্রমির ‘দ্য লাস্ট প্যাসেজ’

জামায়াতের ইফতার মাহফিলে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অফিস ডেক্স
  • প্রকাশের সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৩ মোট ভিউ

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিকেল সাড়ে ৫টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগদান করবেন।

উল্লেখ্য, শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাকে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। পরে ওইদিনই ইফতার মাহফিলে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:   শি‌বি‌রের ইফতার অনুষ্ঠানের ম‌ঞ্চে বি‌কৃত কর্মকা‌ন্ডে সমা‌লোচনায় জকসু সম্পাদক তাক‌রিম

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও টেলিফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে স্ত্রী-সন্তানসহ প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতার মাহফিলে অংশ নিতে বিশেষ অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন

One thought on "জামায়াতের ইফতার মাহফিলে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital