মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬ পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’, ঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জিসাদ-অনিক কক্সবাজারের রিসোর্টে আগুনে যশোরের একই পরিবারের ৪ জন নিহত ভারতের গোয়ালিয়রে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের ফটকে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ২৭১ রান তাড়া করতে নেমে ১৭২ রানেই অলআউট, জিম্বাবুয়ের বিপক্ষে বড় হার টাইগারদের

সিরিয়ায় বড় পরিসরে হামলা চালালো যুক্তরাষ্ট্র

মো:ইলিয়াস মামুন
  • প্রকাশের সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২২৪ মোট ভিউ

সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) একাধিক ঘাঁটি লক্ষ্য করে বড় পরিসরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার পালমিরা শহরে এক হামলা দুই মার্কিন সেনা ও একজন দোভাষী নিহত হওয়ার এক সপ্তাহ পর এই হামলা চালানো হলো।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রাম্প শুক্রবার (১৯ ডিসেম্বর) তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেন, ‘সিরিয়ায় সাহসী আমেরিকান দেশপ্রেমিকদের ওপর আইসিসের নৃশংস হত্যাকাণ্ডের কারণে আমি ঘোষণা করছি যে, আমেরিকা আমার প্রতিশ্রুতি অনুযায়ী, দায়ী খুনি সন্ত্রাসীদের ওপর অত্যন্ত গুরুতর প্রতিশোধ নিচ্ছে।’

অন্যদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ‘হামলাগুলোতে আইএস যোদ্ধা, অবকাঠামো ও অস্ত্রাগার লক্ষ্য করা হয়েছে। অভিযানটির নাম ছিল ‘অপারেশন হকআই স্ট্রাইক’। এটি যুদ্ধের সূচনা নয়, এটি প্রতিশোধের ঘোষণা। আজ আমরা আমাদের শত্রুদের শিকার করেছি এবং হত্যা করেছি। আমরা তা চালিয়ে যাব।’
 
এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়ার মধ্যাঞ্চলে ৭০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এ অভিযানে এফ-১৫ ও এ-১০ যুদ্ধবিমান, অ্যাপাচি হেলিকপ্টার এবং হিমার্স রকেট সিস্টেম ব্যবহার করা হয়েছে।
 
বর্তমানে সিরিয়ায় প্রায় এক হাজার মার্কিন সেনা অবস্থান করছে। মার্কিন সেনাবাহিনীর তথ্য মতে, গত শনিবার (১৩ ডিসেম্বর) সিরিয়ার পালমিরা শহরে একটি হামলায় দুই মার্কিন সেনা ও এক বেসামরিক দোভাষী নিহত হন। ওই হামলায় আরও তিনজন মার্কিন সেনা আহত হন।
 
হামলাকারী মার্কিন ও সিরীয় বাহিনীর একটি কনভয় লক্ষ্য করে হামলা চালায় এবং পরে গুলিতে নিহত হয়। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলাকারী সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন এবং আইএসের প্রতি সহানুভূতিশীল বলে সন্দেহ করা হচ্ছে।
 
মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, পালমিরা হামলার পর যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনী সিরিয়া ও ইরাকে ‘১০টি অভিযান পরিচালনা করেছে, যার ফলে ২৩ জন সন্ত্রাসী নিহত বা আটক হয়েছেন’।
  
 এটা ছিল গত বছরের ডিসেম্বর মাসে সিরিয়ার দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল-আসাদ উৎখাত হওয়ার পর প্রথম মার্কিন হামলার ঘটনা।তবে নিহত বা আটক ব্যক্তিরা কোন গোষ্ঠীর সদস্য তা স্পষ্ট করেনি সেন্টকম। 
 

শুক্রবারের মার্কিন হামলা নিয়ে সিরিয়া সরকার সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছে, দেশটি ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালাতে প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital