বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

জ্বালানি সিন্ডিকেট ও পাচার ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৪৯ মোট ভিউ

 

দেশের বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও শফিকুর রহমান।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশের জ্বালানি সংকট আরও তীব্র হয়ে উঠেছে। এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে দেশের সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তিনি আরও বলেন, পরিস্থিতি মোকাবিলায় সরকারকে দ্রুত বিকল্প জ্বালানির উৎস অনুসন্ধান করতে হবে এবং বাস্তবসম্মত সমাধান গ্রহণ করতে হবে।

 

আরও পড়ুন:ভারতে আটক ১২৪ বাংলাদেশি, চলছে জিজ্ঞাসাবাদ

 

পোস্টে শফিকুর রহমান সতর্ক করে বলেন, এই সংকটের সুযোগ নিয়ে যেন নতুন কোনো জ্বালানি সিন্ডিকেট গড়ে না ওঠে, সেদিকে সরকারকে কঠোর নজরদারি রাখতে হবে।

একই সঙ্গে তিনি দেশের কোথাও যেন জ্বালানি পাচার না ঘটে, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও কঠোর পদক্ষেপ নিশ্চিত করার আহ্বান জানান।

শেয়ার করুন

2 thoughts on "জ্বালানি সিন্ডিকেট ও পাচার ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital