বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

মাকে বাঁচাতে সবার সহায়তা চান ঢাবি শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৮২ মোট ভিউ

 

 

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থী তার মায়ের জীবন বাঁচাতে দেশবাসীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সংগ্রামী এই শিক্ষার্থীর নাম সজল। সজল বর্তমানে জাপানিজ স্টাডিজ বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন।

সজলের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর এলাকায়। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া সজল ছোটবেলা থেকেই নানা অভাব-অনটনের মধ্য দিয়ে বড় হয়েছেন। তার বাবা একজন কাঠমিস্ত্রি এবং মা গৃহিণী। পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে অনেক সময় ঠিকমতো তিনবেলা খাবার জোটেনি। তবুও পড়াশোনার প্রতি অদম্য ইচ্ছাশক্তি তাকে এগিয়ে নিয়ে গেছে।

বর্তমানে সজল ঢাকায় থেকে টিউশনি করে নিজের খরচ চালাচ্ছেন এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। কিন্তু হঠাৎ করেই তার জীবনে বড় সংকট নেমে আসে, যখন ২০২৪ সালে তার মায়ের ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে চিকিৎসার জন্য পরিবারের যা কিছু সম্পদ ছিল জমি, গবাদিপশু সব বিক্রি করে দেওয়া হয়েছে।

দেশে চিকিৎসা চালানো হলেও তেমন উন্নতি হয়নি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দ্রুত বিদেশে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করানো প্রয়োজন। কিন্তু এই চিকিৎসার জন্য প্রায় ১৫ লাখ টাকার মতো প্রয়োজন, যা সজলের পরিবারের পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব।

 

আরো পড়ুন: জবি ডিবেটার্স এসেম্বলির সভাপতি মুন, সাধারণ সম্পাদক আনন

 

 

এই কঠিন পরিস্থিতিতে সজল দেশের সকল মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। মানবিক সহায়তা পেলে হয়তো তার মায়ের জীবন বাঁচানো সম্ভব হবে।

সহায়তা করতে চাইলে (ব্যক্তিগত):
০১৬১২০২৩৮৮৬ (বিকাশ/নগদ/রকেট)

ব্যাংক হিসাব:

BRAC Bank – Shojol Kumar

Account No: 1066367030001

Branch: Elephant Road

Islami Bank – Shojol Kumar

Account No: 20502156700186003

Branch: Elephant Road

 

মানবিক দৃষ্টিকোণ থেকে সামান্য সহায়তাও এই পরিবারটির জন্য বড় আশার আলো হতে পারে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital