বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

জাককানইবি’তে রিসার্চ সোসাইটির আয়োজনে তরুণ গবেষকদের বরণ

তানভীর আহমেদ,জাককানইবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১২৫ মোট ভিউ

 

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সোসাইটির উদ্যোগে তরুণ গবেষকদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়েছে। সোমবার (০৪ মে) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই আয়োজন করা হয়।

প্রধান অতিথির হিসেবে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম অনুষ্ঠানটির উদ্বোধন করেন।এছাড়াও তিনি এরকম উদ্যোগ গ্রহণের জন্য রিসার্চ সোসাইটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উপাচার্য তার বক্তব্যে বলেন, “বিশ্ববিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীরা তাদের চিন্তা, গবেষণা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ পায়। গবেষণায় প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের চিন্তাশক্তিতে আত্মবিশ্বাস গড়ে তোলে এবং আজীবন শেখার মানসিকতা বিকাশ করে। শিক্ষার মাধ্যমে জ্ঞান বিতরণ করা হয় পক্ষান্তরে গবেষণা সে জ্ঞান তৈরি করে।”

তিনি আরও বলেন,”শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল, বিশ্লেষণক্ষমতা ও অন্তর্দৃষ্টি তৈরি হলে তারা নিজেদের ভাবনা স্পষ্টভাবে প্রকাশ করতে পারে এবং গবেষণা ও উদ্ভাবনে অবদান রাখতে সক্ষম হয়।”

 

আরও পড়ুন :দীর্ঘদিনের দাবির পর রুয়েটে পরীক্ষায় চালু হচ্ছে কোডিং পদ্ধতি

 

 

এছাড়াও কজী নজরুল ইসলামের কথা উল্লেখ করে উপাচার্য বলেন, “এই বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত- যিনি আমাদের সমাজে অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ এবং সত্যের প্রতি অটল অঙ্গীকারের প্রতীক। তাঁর আদর্শকে ধারণ করে বিশ্ববিদ্যরলয়টি স্বাধীন চিন্তা, বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং গবেষণাভিত্তিক চর্চাকে উৎসাহিত করে, যাতে শিক্ষার্থীরা জ্ঞানচর্চার মাধ্যমে একটি সৃজনশীল ও দায়িত্বশীল সমাজ গড়ে তুলতে পারে।”

এছাড়াও রিসার্চ সোসাইটি শিক্ষার্থীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এর মাধ্যমে তারা নিজেদের সম্ভাবনাকে বিকশিত করে মানবিক সমাজ নির্মাণে অবদান রাখবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। অনুষ্ঠানে রিসার্চ সোসাইটির মডারেটর ড. শেখ মেহেদী হাসান এবং রিসার্চ সোসাইটির পরামর্শক মো. মাসুদুর রহমান ও তানজিল আহমেদসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

One thought on "জাককানইবি’তে রিসার্চ সোসাইটির আয়োজনে তরুণ গবেষকদের বরণ"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital