বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

আইইবি কর্মশালায় টেকসই বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় ডুয়েট উপাচার্যের সুপারিশ

মোঃ রুবেল হোসেন ডুয়েট প্রতিনিধি, গাজীপুর
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১১৫ মোট ভিউ

 

 

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইইবি কর্তৃক আয়োজিত এক কর্মশালায় গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

সোমবার (৪ মে ২০২৬) বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অফ বাংলাদেশ-এর সদর দফতরে “বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা শীর্ষক সুপারিশমালা প্রণয়ন বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়। এতে দেশের জ্বালানি খাতের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে ডুয়েট উপাচার্য দেশের বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা জোরদারে সুনির্দিষ্ট কিছু সুপারিশ তুলে ধরেন। তিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, বিকল্প জ্বালানি উৎসের ব্যবহার বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরো বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সমন্বিত ও কার্যকর নীতিমালা প্রণয়ন অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দেশের জ্বালানি খাতকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

কর্মশালায় দেশের বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, প্রকৌশলী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, কর্মশালা থেকে প্রাপ্ত সুপারিশসমূহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে যা দেশের জ্বালানী খাতকে আরো শক্তিশালী ও নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

One thought on "আইইবি কর্মশালায় টেকসই বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় ডুয়েট উপাচার্যের সুপারিশ"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital