বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

ছাত্রদলের উদ্যোগে জাবির বাসে লাইভ ট্র্যাকিং চালু হচ্ছে

মো. আসাদুল আলম,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২৮ মোট ভিউ

 

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের যাতায়াতকে আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী করতে বাসে লাইভ ট্র্যাকিং সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল জাবি শাখা।

আগামী বৃহস্পতিবার এই সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানা গেছে।উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে এই প্রযুক্তি চালু করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সকল বাসে লাইভ ট্র্যাকিং সিস্টেম যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

লাইভ ট্র্যাকিং সিস্টেম চালু হলে শিক্ষার্থীরা মোবাইল ফোনের মাধ্যমে বাসের তাৎক্ষণিক অবস্থান জানতে পারবেন। পাশাপাশি বাস নির্দিষ্ট স্টপেজে কখন পৌঁছাবে তা আগেই জানা যাবে। কোনো কারণে বাস দেরি করলে তাৎক্ষণিক নোটিফিকেশন পাওয়ার সুবিধাও থাকবে।

 

 

আরও পড়ুন:নারায়ণগঞ্জের ​চাষাড়ায় র‍্যাবের হানা: অনলাইন জুয়ার এজেন্টসহ ২ জন হাতেনাতে গ্রেফতার

 

সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা সহজ করবে এবং যাতায়াতকে আরও স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ করে তুলবে।

এ বিষয়ে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে আগামী ৭ মে দুটি বাসে পরীক্ষামূলকভাবে লাইভ ট্র্যাকিং সিস্টেম চালু করা হবে।

পরীক্ষামূলকভাবে সফল হলে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল বাসে এই আধুনিক সুবিধা চালু করা হবে।”

শেয়ার করুন

One thought on "ছাত্রদলের উদ্যোগে জাবির বাসে লাইভ ট্র্যাকিং চালু হচ্ছে"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital