বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

জাবিতে শহীদের পিতাকে হুমকি ও গালাগালির অভিযোগ, ছাত্রদল নেতাকে ঘিরে বিতর্ক

জাবি প্রতিনিধি মো. আসাদুল আলম
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২৬ মোট ভিউ

 

 

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দোকান দখলকে কেন্দ্র করে জুলাই ছাত্র আন্দোলনে নিহত শহীদ আলিফ আহমেদ সিয়ামের পিতা বুলবুল কবীরকে হুমকি ও গালাগালির অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে।

রোববার (৩ মে) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক এলাকার মামা প্লাজায় এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও নৃবিজ্ঞান বিভাগের ৪০তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. সেলিম রেজা। তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা গালিব ইমতিয়াজ নাহিদ-এর অনুসারী বলেও জানা গেছে। পাশাপাশি প্রান্তিক এলাকায় নতুন দোকান বসানোর চেষ্টা নিয়েও তার বিরুদ্ধে অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সেলিম রেজা কয়েকজনকে সঙ্গে নিয়ে মামা প্লাজায় গিয়ে দোকানগুলোর ভিডিও ধারণ করেন এবং নতুন দোকান স্থাপনের বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। পরদিন বিকেলে তিনি পুনরায় সেখানে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

 

 

আরও পড়ুন :চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক

 

 

 

ঘটনাস্থলে উপস্থিতদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে সেলিম রেজা শহীদ সিয়ামের পিতা বুলবুল কবীর-কে ডেকে নিয়ে কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে পড়েন এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় তার আচরণ মারমুখী ছিল বলেও অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, উপস্থিত অন্যান্য দোকানদারদের সঙ্গেও তিনি খারাপ ব্যবহার করেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
বুলবুল কবীর বলেন, “শনিবার তিনি এসে ভিডিও করেন। পরদিন এসে আমাকে ডেকে বিভিন্নভাবে অপমান করেন ও গালিগালাজ করেন। পরে জানতে পারি তার নাম সেলিম রেজা।”
তবে অভিযোগের বিষয়ে সেলিম রেজা বলেন, “একজন শিক্ষার্থীর সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে বলে জানতে পেরে আমি সেখানে যাই। আমি গালাগালি করেছি—এটা স্বীকার করছি।

তবে বিষয়টি নিয়ে কথা বলতেই সেখানে গিয়েছিলাম।”
এ বিষয়ে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, “শহীদ পরিবারের সঙ্গে এ ধরনের ঘটনা অত্যন্ত স্পর্শকাতর। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

ঘটনাটি ক্যাম্পাসজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

শেয়ার করুন

One thought on "জাবিতে শহীদের পিতাকে হুমকি ও গালাগালির অভিযোগ, ছাত্রদল নেতাকে ঘিরে বিতর্ক"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital