বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মহেশপুরে জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে ‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে বিপদে পড়তে হবে’: জামায়াত নেতা শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প ‘পালিয়ে যাওয়া স্বৈরাচার ও ভ্রান্তি ছড়ানো চক্র এক হয়েছে’: প্রধানমন্ত্রী ‘মসজিদ-মন্দির রাজনীতির বাইরে রাখতে হবে, ধর্ম নিয়ে বিভেদ নয়’: প্রতিমন্ত্রী সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন নাটোরের বড়াইগ্রাম মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে নতুন দেশ গড়ার আহ্বান প্রতিমন্ত্রীর দেড় শতাব্দীর ঐতিহ্য নিয়ে ২২ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার দিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

পঞ্চগড়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে মরিচের আবাদ, জোগান বেশি থাকায় দাম নিয়ে বিপাকে চাষিরা

সোহাগ হোসেন-পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১১০ মোট ভিউ

 

 

পঞ্চগড়ের দেবীগঞ্জে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে মরিচের আবাদ হলেও পাইকারি বাজারে দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। বাজারে সরবরাহ স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় মাত্র দুই দিনের ব্যবধানে দামে বড় ধরনের পতন দেখা গেছে।

মঙ্গলবার (৫ মে) সরেজমিনে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন মরিচ হাট ঘুরে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে চাষিরা মরিচ নিয়ে বিক্রির জন্য হাটে এসেছেন। পর্যাপ্ত সরবরাহ থাকায় পাইকাররা তুলনামূলক কম দামে মরিচ কিনছেন।

ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে প্রতি মন কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়। যা গত শনিবারের হাটে ছিল ১ হাজার ৮০০ থেকে ১ হাজার ৯০০ টাকা। মাত্র দুই দিনের ব্যবধানে প্রতি মণে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত দাম কমে গেছে।

দেবীগঞ্জ সদর ইউনিয়নের কৃষক সাদ্দাম হোসেন বলেন, এবার মরিচের ফলন ভালো হয়েছে। কিন্তু হাটে এসে দেখি দাম অনেক কম। গত হাটে যে মরিচ ১ হাজার ৭০০ টাকায় বিক্রি করেছি, সেটাই এখন ১ হাজার ৫০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। এতে খরচ তোলাই কঠিন হয়ে পড়েছে।

সোনাহার মল্লিক ইউনিয়নের কৃষক রাসেল আহমেদ বলেন, কয়েক দিন বৃষ্টির পর আবহাওয়া ভালো হওয়ায় একসঙ্গে বেশি মরিচ বাজারে আসায় দাম পড়ে গেছে। শ্রমিক খরচ, সার ও সেচের খরচ অনেক বেশি। তার ওপর ওজনের সময় প্রতি মণে ৩-৪ কেজি বেশি নেওয়া হয়। এই দামে বিক্রি করলে লাভ তো দূরের কথা, অনেক সময় লোকসান গুনতে হচ্ছে।

 

 

আরও পড়ুন:ছাত্রদলের উদ্যোগে জাবির বাসে লাইভ ট্র্যাকিং চালু হচ্ছে

 

 

 

আলমগীর হোসেন নামে এক ব্যবসায়ী বলেন, এখন বাজারে মরিচের সরবরাহ অনেক বেশি। বিভিন্ন এলাকা থেকে একসঙ্গে মরিচ আসছে। চাহিদার তুলনায় জোগান বেশি থাকায় দাম কমেছে। সামনে সরবরাহ কমলে দাম কিছুটা বাড়তে পারে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে দেবীগঞ্জ উপজেলায় মরিচ চাষে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরে ৫৭৭ হেক্টর এবং ২০২৫-২০২৬ অর্থবছরে ৫৮৫ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে, যা আগের বছরের তুলনায় ৮ হেক্টর বেশি। এর মধ্যে ইতোমধ্যে প্রায় ৩০ হেক্টর জমির মরিচ কর্তন করা হয়েছে।

কৃষি বিভাগ জানায়, আগে সনাতন পদ্ধতিতে চাষাবাদে আশানুরূপ ফলন পাওয়া যেত না। তবে এবার উপজেলা কৃষি অফিসের তদারকিতে ফেরোমন ফাঁদ ও হলুদ ফাঁদ ব্যবহার, মালচিং পদ্ধতিতে চাষাবাদ এবং পরিমিত সার ও কীটনাশক প্রয়োগের ফলে ফলন হয়েছে আশাতীত।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাঈম মোর্শেদ বলেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করায় মরিচের উৎপাদন ভালো হয়েছে। ফলে বাজারে সরবরাহ বেড়েছে। সরবরাহ বেশি থাকায় সাময়িকভাবে দাম কমেছে। তবে পর্যায়ক্রমে বাজারে ভারসাম্য এলে কৃষকরা ন্যায্য মূল্য পাবেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital